1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৭ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের শিলই এলাকায় দিন দিন বেড়েই চলেছে চুরির ঘটনা। একের পর এক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, গত ছয় মাসে শিলই গ্রামের বিভিন্ন স্থানে অন্তত ১৫টি চুরির ঘটনা ঘটেছে।

সর্বশেষ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে শিলই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জাকির জমাদারের চাচা আমজাদ জমাদারের বাসায় চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় চোরেরা বাসায় প্রবেশ করে চুরি করে পালিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ছয় মাসে গ্রামের বিভিন্ন বাড়ি ও স্থাপনায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। বারবার চুরির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় চোরেরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ তাদের।

এলাকাবাসীর ভাষ্য, সন্ধ্যার পর থেকেই অনেকের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। রাতে নিজেদের বাড়িঘর নিরাপদ রাখতে অনেকেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন এবং স্থানীয়ভাবে পাহারার ব্যবস্থাও করতে হচ্ছে।

চুরি বন্ধে শিলই এলাকায় পুলিশের টহল জোরদার, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে চুরির ঘটনা আরও বাড়তে পারে। জননিরাপত্তার স্বার্থে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এই বিভাগের আরো খবর