1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মদসহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ

মদসহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫

উজ্জ্বল কুমার সরকার
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪ ২:৫৯ পিএম
শেয়ার করুন

র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ।

জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কর্তৃক ১০ মে ২০২৪ তারিখ ০৭০০ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন উত্তর কাষ্টগাড়ী এলাকা হতে ১৬ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হারুনুর রশিদ (৩০), পিতা-মোঃ সবির উদ্দিন মন্ডল, সাং-কদমগাছি, থানা ও জেলা-জয়পুরহাট, ২। মোঃ রায়হান হোসেন (২২), পিতা-মোঃ রকিব শাহ্, সাং-কাষ্টগাড়ী, থানা-বদলগাছি, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হারুন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে চোলাই মদ সংগ্রহ করে রায়হান এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

অদ্য ১০-০৫-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন উত্তর কাষ্টগাড়ী এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদের দখলে থাকা মোটর সাইকেলে রক্ষিত প্লাস্টিকের জারিকেন তল্লাশি করলে প্লাস্টিকের জারিকেন এ রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর