1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জামিনে বেরিয়ে ফের ইয়াবাসহ বহিষ্কৃত নেতা গ্রেপ্তার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

জামিনে বেরিয়ে ফের ইয়াবাসহ বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

মো: সবুজ ইসলাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৯ পিএম
শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজির হোসেন (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তার নাজির হোসেন ওই এলাকার মৃত আ. সামাদের ছেলে। তিনি ওই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির বহিস্কৃত এক নেতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এর আগে একটি মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তির পর তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন আর রশিদের নেতৃত্বে একটি দল রাউতনগর মিশনপাড়া এলাকায় নাজির হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। পরে বাড়ির মালিক নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, নাজির হোসেনকে এর আগেও মাদকসংক্রান্ত ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

অভিযান শেষে ডিএনসির উপপরিদর্শক (এসআই) শাকিলা রহমান বাদী হয়ে গ্রেপ্তার নাজির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় মামলা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এই বিভাগের আরো খবর