1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পাশ করেছে কুড়িগ্রামের এক বিদ্যালয়ের এক শিক্ষার্থী - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ

পাশ করেছে কুড়িগ্রামের এক বিদ্যালয়ের এক শিক্ষার্থী

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪ ৪:০১ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থী রুবিনা আক্তার পাশ করেছে। পরীক্ষার আগে তার সব বান্ধবীর বিয়ে হয়ে যাওয়ায় রুবিনা ছাড়া আর কোনো পরীক্ষার্থী ছিল না।
রোববার (১২ মে) এসএসসি পরীক্ষায় ২.১১ পয়েন্ট পেয়ে পাশ করে পরিবার ও উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মান রক্ষা করতে পেরে সবার মাঝে বেশ আনন্দ বিরাজ করছে। শিক্ষার্থী রুবিনা আক্তার একমাত্র শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৮ সালে স্থাপিত হয়। ২০০৪ সালে বিদ্যালয়টির নিম্ন মাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয়। এরপর ২০১২ সালে মাধ্যমিক পর্যায় পাঠদানের অনুমতি পায়। পাঁচজন এমপিওভুক্ত শিক্ষকসহ প্রতিষ্ঠানটিতে মোট ১১ জন শিক্ষক কর্মরত রয়েছেন। কাগজে-কলমে শতাধিক ছাত্রী দেখানো হলেও বিদ্যালয়টি থেকে মানবিক বিভাগের একমাত্র শিক্ষার্থী রুবিনা আক্তার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান থেকে মাত্র একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় শিক্ষকদের কর্মতৎপরতা নিয়ে সচেতন মহলে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে এ অবস্থার জন্য করোনা ও বাল্যবিবাহকে দায়ী করেছেন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা।

ওই শিক্ষার্থী রুবিনা আক্তার জানান, ভালো রেজাল্ট করতে না পারলেকরে নিজেও পাশ র এবং প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করতে পেরেছি। এর জন্য আল্লাহর প্রতি শুকরিয়া। আমার জন্য সবাই দোয়া করবেন যেন সামনের এইচএসসি পরীক্ষায় ভালো করতে পারি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জামাল মিয়া জানান, রেজাল্টের আগে কিছু টেনশন ছিল। যখন রেজাল্ট সিটে দেখলাম রুবিনা পাশ করেছে তখন খুব খুশি হয়েছি। কারণ সে পাশ করে আমাদের প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করেছে।

এই বিভাগের আরো খবর