1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৮ হাজার ৮৯০ প্যাকেট সিগারেটসহ দুই যুবককে আটক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রামপাল সৌরবিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নওগাঁয় বয়লার বিস্ফোরণ এক শ্রমিক নিহত,আহত-৪ ‘ফাইনালে অস্বাভাবিক ঘটনা…’, বিদায়বেলায় ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুললেন মেসি অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা কিশোরী পুলিশ টেনে-হিঁচড়ে সরানোর পর আবারও ধর্মঘটে রাহুল-প্রিয়াঙ্কা চট্টগ্রাম বন্দরের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা, প্রত্যাহারের দাবি সিইউজে’র পরকীয়া অভিযোগে ৫০ হাজার টাকায় করা হয়েছিল খুনের চুক্তি : পিবিআই

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৮ হাজার ৮৯০ প্যাকেট সিগারেটসহ দুই যুবককে আটক

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৬:৩০ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গো’পন সংবাদের ভিত্তিতে ১৮ হাজার ৮৯০ প্যাকেট সিগারেটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা। এসময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাকও জব্দ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাঙ্গুনিয়ার নিশ্চিতপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে তৌহিদুল ইসলাম (২১) এবং শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাহেদুর ইসলাম নয়ন (২২)।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই ব্যাটালিয়নের (বিজিবি-৪১) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, ইকোপার্ক এলাকায় একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন ও ১ হাজার ৮০০ প্যাকেট ওরিস সিগারেট উদ্ধার করা হয়। এসময় তৌহিদুল ইসলাম ও সাহেদুর ইসলাম নয়নকে আটক করা হয়। পাশাপাশি সিগারেট পরিবহনে ব্যবহৃত ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, উদ্ধার করা সিগারেটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটক দুজন ও উদ্ধার করা সিগারেটসহ অন্যান্য মালামাল আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত টহল এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর