1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার কসমেটিকস-জর্দাসহ মাইক্রোবাস আটক - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন শুরু, বিচ্ছেদের পর শাদাবের হার না মানা সেঞ্চুরিতে পাকিস্তানের নাটকীয় জয় ই-বর্জ্য ব্যবস্থাপনায় বৈশ্বিক অভিজ্ঞতা ও বাংলাদেশের জন্য করণীয় রাজউকের ১০৭৪ প্লট বরাদ্দ স্থগিত, তদন্তে সংসদীয় কমিটি ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল চৌদ্দগ্রামে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: চান্দিশকরাকে হারিয়ে ফাইনালে আইকনিক-৮ রিয়াদ-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত ১০ শতাংশ গ্যাস সাশ্রয়ের আহ্বান ইরানের স্পিকার গালিবাফের সরকারি-বেসরকারি ওয়েবসাইটে পিএইচপি নিরাপত্তার ঝুঁকি, ফের সতর্কতা

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার কসমেটিকস-জর্দাসহ মাইক্রোবাস আটক

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৭:০২ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ভারতীয় কসমেটিকস, বিভিন্ন প্রকার জর্দা ও একটি মাইক্রোবাস আটক করা হয়েছে। জব্দ করা এসব মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর ব্রিজ এলাকায় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মাইক্রোবাসে থাকা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করা হয়। আটক করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।
বিজিবি জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরো খবর