1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে তিন পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ - আজকের কাগজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম:

চৌদ্দগ্রামে তিন পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৭:১৮ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশ করা দাস বাড়ি মন্দির, নাথ বাড়ি মন্দির ও চৌদ্দগ্রাম বাজারের কালীমন্দির সহ তিনটি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম এর হাত থেকে এসব উপহার গ্রহণ করেন পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক আশীষ কুমার সিংহ। এ সময় উপস্হিত ছিলেন,পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী সহ সভাপতি শরিফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সহ- সভাপতি ওয়াহিদুর রহমান মুক্তু, শাহ আলম, খোরশেদ আলম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, পৌর সভা যুবদলের আহবায়ক মো হাসান, সদস্য সচিব নোমান খা, মৎস্যজিবি দলের আহবায়ক সুজন,পৌরসভা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন, পুজ উদযাপন ফ্রন্টের নেতা রতন দাস, আপন সাহা ও হিমাংশু বণিক উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এ উপহার প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর