
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন। এর ফলে চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে ১০৪ জন এবং উপসর্গে ১ হাজার ১২৩ জনসহ মোট ১ হাজার ২২৭ জনের প্রাণহানি ঘটল। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। গত শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জনই চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে। রোববার (২৫ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
একই সময়ে সারা দেশের হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬২৬ জন, চট্টগ্রামে ২২৫, সিলেটে ১৩৩, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ১০৭, খুলনায় ৬০, রাজশাহীতে ৩০ এবং রংপুরে ৩৯ জন ভর্তি হন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন ভর্তি হয়েছেন, যার মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই সময়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ২ লাখ ২১ হাজার ১৬৪ জন, যার মধ্যে ২৩ হাজার ৪০০ জনের হাম নিশ্চিত করা হয়েছে।