1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় বিজিবির অভিযানে দুইটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মী সমর্থকদের ঢল যুদ্ধ বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের গোপন প্রস্তাব সৌদির বিএনপির এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে, পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ আইজিপি ‌‘সহজ-সরল মানুষ’, তবে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আ. লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির কুড়িগ্রামে ট্রেনের নিচে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার! কটিয়াদীতে পানিতে ডুবে ২বছরের শিশুর মৃত্যু

কুমিল্লায় বিজিবির অভিযানে দুইটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৭:৩৩ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অধীন বিবিরবাজার বিওপির আওতাধীন শাহাপুর পোস্টের একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় পুরোনো প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিনের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই সঙ্গে এসব অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত দিয়ে অস্ত্র, মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ লক্ষ্যে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরো খবর