
কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিয়াউর রহমান বীর উত্তম হল মাঠে গিয়ে শেষ হয়।
উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব শাহ নেওয়াজ মজুমদার,পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান,সদস্য সচিব নোমান খা,যুগ্ম আহবায়ক আশিকুর রহমান পাটোয়ারী, আবদুল কাদের, সবুজ।পৌর ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃমোস্তফা,সেক্রেটারি কবির, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি রুবেল,সেক্রেটারি আজিম,কবির,আমজাদ, রহিম ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাব্বি, সহসভাপতি কাজী আবদুর রহিম, সাধারণ সম্পাদক ভুট্টো, ৪ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি ইউনুস, আলমগীর,এয়াছিন, মিজান,সোহাগ, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি গাজী নাহিদ, সেক্রেটারি বাবলু, সাংগঠনিক সম্পাদক আলম পাটোয়ারী, ৬নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি সম্রাট,গাজী আনোয়ার হোসেন মানিক,অহিদ,নয়ন,বাপ্পি, ৭ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বাবু সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন মজুমদার , জাহিদ,কবি জসিম, সায়মন, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী সবুজ,৯নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন,লিমন, মন্নান, শান্ত প্রমুখ।
বক্তারা বলেন,যুবদল চৌদ্দগ্রামসহ দেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা যুবদলের নেতাকর্মীরা চৌদ্দগ্রামের সকল সংগ্রাম আন্দোলনে মাঠ পর্যায়ে কাজ করেছে এবং করবে ইনশাল্লাহ।