1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সাপাহারে কাল নারী ফুটবল তারকাদের লড়াই, মাঠে নামছে ঢাকা ও ঠাকুরগাঁও - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জামায়াত সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে: রিজভী নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা পাবনায় প্রতিপক্ষের গুলিতে নিহত ২ সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল ইস্কাফ উদ্ধার, মোরসালিন আটক উলিপুরে ঘরে মিলল গৃহবধূর মরদেহ, ঘটনার পর উধাও স্বামী-শাশুড়ি অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স ওয়াকিল হোসেন বগাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত সেঞ্চুরির দিনে নিজের ভুল স্বীকার করলেন ওপেনার সাদমান প্রথম শ্রেণির পৌরসভা চৌদ্দগ্রাম, তবুও উন্নয়নবঞ্চিত ওয়ার্ড বাঁশের সাঁকোয় জনদুর্ভোগ সাম’স’ রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার

সাপাহারে কাল নারী ফুটবল তারকাদের লড়াই, মাঠে নামছে ঢাকা ও ঠাকুরগাঁও

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৭:৩৮ পিএম
শেয়ার করুন

নারী ফুটবলের তারকাদের নৈপুণ্য দেখতে নওগাঁর সাপাহারে বইছে উৎসবের আমেজ। ‘প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচ-২০২৬’ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বহুল আলোচিত নারী ফুটবলারদের অংশগ্রহণে আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) মুখোমুখি হচ্ছে ঢাকা জেলা দল ও ঠাকুরগাঁও জেলা দল।

জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিকেল ৩টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে বহুল প্রতীক্ষিত এ প্রীতি ম্যাচ। দুই দলের হয়ে সুমনা, জবা, তারা, হিরা, ঈসিতা ও রোজিনা শাহনাজসহ পরিচিত নারী ফুটবল তারকারা মাঠ মাতাবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

মাঠের লড়াইয়ে দুই দলের খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্য, গতি ও কৌশল দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয় দর্শকরা। আয়োজকদের প্রত্যাশা, তারকাদের অংশগ্রহণে জমজমাট এ ম্যাচ সাপাহারের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।

আয়োজক সূত্রে জানা গেছে, খেলা উপভোগ করতে শুক্রবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। সাধারণ প্রবেশ টিকিটের মূল্য ৫০ টাকা এবং চেয়ারসহ বসে খেলা দেখার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমানের। এতে সভাপতিত্ব করবেন জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার সভাপতি স্বপন কুজুর।

আয়োজকরা জানান, এ প্রীতি ম্যাচের মূল লক্ষ্য নারী ফুটবলের প্রসার, নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়াতে উৎসাহ দেওয়া। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নারী ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি ও নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলার প্রত্যাশাও রয়েছে তাদের।

খেলাধুলার মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন, সমতা ও সামাজিক উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এ আয়োজন সাপাহার ও আশপাশের এলাকার মানুষের জন্য আনন্দঘন মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জমজমাট এ ফুটবল লড়াই উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

এই বিভাগের আরো খবর