1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করায় সচিব মসিউর রহমানকে প্রত্যাহার - আজকের কাগজ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, চাপে ট্রাম্প প্রশাসন ১৯৯৪ সালের করাচি টেস্টে সেলিম মালিকের ফিক্সিং প্রস্তাবের অজানা অধ্যায় স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করায় সচিব মসিউর রহমানকে প্রত্যাহার গাজীপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় আহত পোশাকশ্রমিক হাসপাতালে মৃত জর্জিয়ার সিনেট আসনে ট্রাম্পের ঘনিষ্ঠ কলিন্সকে হারিয়ে জয়ী ডেমোক্র্যাট জন অসফ তিন দিনের সফরে ঢাকায় চীনা সিপিসি মন্ত্রী লিউ হাইশিং ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপার খরা কাটাতে চায় বাংলাদেশ দেশের কর্মক্ষম মানুষের ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন: বিশ্বব্যাংক আজকের যত খেলা ও দিনভর গুরুত্বপূর্ণ সব খবর ইসরাইলকে দেওয়া সামরিক সহায়তা বন্ধ করবেন ট্রাম্প

স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করায় সচিব মসিউর রহমানকে প্রত্যাহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১০:০৯ এএম
শেয়ার করুন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করার ঘটনায় ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

ঘটনার সূত্রপাত গত ১ নভেম্বর ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ মসিউর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানটির প্রশংসা করতে গিয়ে একে হাদিসের সঙ্গে তুলনা করেন।

বক্তব্যে মসিউর রহমান বলেন, তিনি এই স্লোগানকে হাদিস বললে অনেকে হয়তো মনে করতে পারেন যে পরবর্তী পদায়ন পাওয়ার আশায় তিনি প্রধানমন্ত্রীকে তেল মারছেন। তবে তার দাবি, এটি একটি শাশ্বত বাণী। তিনি আরও বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করবেন? স্বার্থপর ছাড়া কেউ এটি অস্বীকার করতে পারবে না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এটা হাদিস। এটা শাশ্বত বাণী।’

নিজের বক্তব্যের এক পর্যায়ে তিনি আরও বলেন, ‘হুজুররা বললে এটি হাদিস হয়ে যেত। যেহেতু প্রধানমন্ত্রী দাড়ি রাখেন না বা টুপি পরেন না, তাই এটি হাদিস গণ্য হয়নি! এটা হাদিস।’ রাজনৈতিক স্লোগানকে ধর্মীয় বাণীর সঙ্গে তুলনা করে দেয়া তার এই মন্তব্যের ভিডিও ফুটেজ ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এই বিভাগের আরো খবর