1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
তুরস্কের ইজমিরে ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭ - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শাহ্আলীতে এসআরবি -৪-এর অভিযানে ১০ লাখ টাকার বেশি নগদ অর্থ ও বিপুল পরিমাণ হেরোইনসহ আটক ২ বাবার ভাঙা মোবাইল, প্রাণ গেল ২০ বছরের আশামনির! নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বয়কটের মুখে তেহরানের এক দোকানি বাল্যবিবাহ কখন করা যাবে, কখন যাবে না সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন, অনড় কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সীমান্তের উসকানিতে গোপন বৈঠকের সম্পর্ক খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের দুই ঘণ্টা অপেক্ষায় ওএমএস চাল পেলেন বৃদ্ধা ফাতেমা

তুরস্কের ইজমিরে ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:০৯ এএম
শেয়ার করুন

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের আলিয়াগা জেলায় অবস্থিত হাবাস ডেমির সেলিক ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন শ্রমিক। দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ এই শিল্পপ্রতিষ্ঠানে নতুন বয়লার স্থানান্তর করার সময় একটি ক্রেন ভেঙে পড়লে এর সঙ্গে থাকা ভারী সরঞ্জামগুলো চুল্লির ভেতরে আছড়ে পড়ে, যার ফলে এই শক্তিশালী বিস্ফোরণের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের পুরো এলাকা কেঁপে ওঠে এবং অনেকের কাছে এটি ভূমিকম্পের মতো অনুভূত হয়েছিল। একটি ক্রেনের সাহায্যে সেখানে নতুন বয়লার সরানোর কাজ চলছিল।

ঘটনার পর উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইজমিরের গভর্নর সুলেইমান এলবান গণমাধ্যমকে জানিয়েছেন, কারখানার একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নিয়মিত রক্ষণাবেক্ষণকাজ চলাকালীন এই বিপর্যয় ঘটে। কারখানার অভ্যন্তরীণ ভিডিও ফুটেজে বড় ধরনের অগ্নিকাণ্ড এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রথমে ১৬ জনের মৃত্যুর কথা জানালেও পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু নিশ্চিত করেছেন যে, চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেসিডেন্ট এ ঘটনায় বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। বিবিসি তুর্কি বিভাগ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রথমে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

তুরস্কের শিল্প খাতে কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি বরাবরই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ এক বিবৃতিতে জানিয়েছে, শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে বড় ধরনের ঘাটতি রয়েছে। ইজমিরের আলিয়াগা এলাকাটি মূলত একটি প্রধান বন্দরনগরী এবং জাহাজ ভাঙা শিল্পের জন্য পরিচিত, যেখানে বিভিন্ন সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। বর্তমান উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার কারণ উদ্ঘাটনে জোর তৎপরতা চালাচ্ছে।

এই বিভাগের আরো খবর