1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ফুলে বাড়ছে কৃত্রিম রঙের স্প্রে, মারাত্মক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা বিশেষজ্ঞদের - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শাহ্আলীতে এসআরবি -৪-এর অভিযানে ১০ লাখ টাকার বেশি নগদ অর্থ ও বিপুল পরিমাণ হেরোইনসহ আটক ২ বাবার ভাঙা মোবাইল, প্রাণ গেল ২০ বছরের আশামনির! নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বয়কটের মুখে তেহরানের এক দোকানি বাল্যবিবাহ কখন করা যাবে, কখন যাবে না সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন, অনড় কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সীমান্তের উসকানিতে গোপন বৈঠকের সম্পর্ক খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের দুই ঘণ্টা অপেক্ষায় ওএমএস চাল পেলেন বৃদ্ধা ফাতেমা

ফুলে বাড়ছে কৃত্রিম রঙের স্প্রে, মারাত্মক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা বিশেষজ্ঞদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ২:৩৯ পিএম
শেয়ার করুন

প্রাকৃতিক ফুল কার না ভালো লাগে! তবে সাম্প্রতিক সময়ে ফুলের দোকানে তাজা ও বর্ণিল দেখাতে কৃত্রিম রং ব্যবহারের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। সাধারণত দেখা যায় না—এমন দুর্লভ রঙের ছোঁয়া দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতেই এই কৌশল খাটাচ্ছেন বিক্রেতারা। রাজধানী ঢাকার বিভিন্ন বাজারের ফুল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে কৃত্রিম রঙের এই ব্যাপক ব্যবহারের নানা কারণ জানা গেছে। অপরাজিতা ফুলের চায়ে মিলবে এই ৬ উপকার।

ফুলে কৃত্রিম রং ব্যবহারের প্রধান কারণসমূহ

  • সৌন্দর্য বৃদ্ধি ও আকর্ষণসাদা বা হালকা শেডের ফুলের ওপর কৃত্রিম রং স্প্রে করে তাৎক্ষণিকভাবে সেগুলোকে উজ্জ্বল ও আকর্ষণীয় করে তোলা হয়, যা খুব সহজেই ক্রেতাদের দৃষ্টি কাড়ে।
  • বৈচিত্র্য রক্ষা ও চাহিদা মেটানোকোনো বিশেষ অনুষ্ঠান বা ফুলের তোড়ার জন্য নির্দিষ্ট রঙের ফুলের প্রয়োজন হলেও সব মৌসুমে তা প্রাকৃতিকভাবে পাওয়া যায় না। এ ক্ষেত্রে চাহিদা অনুযায়ী কৃত্রিম রং ব্যবহার করে ফুল প্রস্তুত করা হয়।
  • বাসি ফুল সতেজ দেখানোঅনেক সময় পুরনো ও নেতিয়ে পড়া ফুলের পাপড়িতে রঙের আস্তরণ দিয়ে তা তাজা দেখানোর চেষ্টা করেন বিক্রেতারা, যাতে সহজেই তা বিক্রি করা সম্ভব হয়।

আগারগাঁওয়ের ‘ইত্যাদি পুষ্প কেন্দ্র’-এর বিক্রেতা মো. নাঈম জানান, পদ্মফুলের পাপড়ি সাধারণত দ্রুত নেতিয়ে পড়ে। কিন্তু এর ওপর রং স্প্রে করা হলে পাপড়িগুলো স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি সময় টান টান থাকে। এ কারণে পদ্মফুলেই এই কেমিক্যালের ব্যবহার সবচেয়ে বেশি। এ ছাড়া সাদা গোলাপ, চন্দ্রমল্লিকা ও লিলিয়াম ফুলেও কৃত্রিম রঙের প্রলেপ দেওয়া হয়।

একই সঙ্গে বিদেশ থেকে আসা ফুল নিয়েও তথ্য দিয়েছেন ‘ম্যাগনিফিশেন্ট টাচ ইভেন্ট অ্যান্ড ফ্লাওয়ার শপ’-এর স্বত্বাধিকারী মো. শরিফ ইসলাম। তিনি জানান, চীন থেকে আমদানি করা চায়না মাম ও নির্দিষ্ট কিছু প্রজাতির গোলাপে আগে থেকেই কৃত্রিম রং স্প্রে করা থাকে। এমনকি ফুল দীর্ঘদিন সতেজ রাখতে এবং আয়ু বাড়াতে ফরমালিনও প্রয়োগ করা হয়। নিজের দোকানে থাকা রং করা লিলিয়াম দেখিয়ে তিনি বলেন, লিলিয়াম এমনিতেই রঙিন, তবে কৃত্রিম রং দিয়ে তার উজ্জ্বলতা আরও বাড়ানো হয়।

শরিফ ইসলামের দোকানে চীন থেকে আনা ফরমালিনযুক্ত বিশেষ কুচকুচে কালো গোলাপও বিক্রি হচ্ছে। দুর্লভ প্রকৃতির হওয়ায় এসব গোলাপের প্রতিটির দাম চাওয়া হচ্ছে ৮০০ টাকা। অন্যদিকে, মাত্র চারটি কালো গোলাপের তৈরি একটি তোড়ার দাম হাঁকা হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা।

তবে কৃত্রিম রং ও রাসায়নিক মেশানো এই ফুল মানবদেহের জন্য কতটা নিরাপদ, তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।

মিরপুর বোটানিক্যাল গার্ডেনের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ উদ্ভিদবিজ্ঞানী মো. শামসুল হক সতর্ক করে জানান, বাহ্যিকভাবে চমৎকার দেখালেও কৃত্রিম রাসায়নিক স্প্রে করা ফুলের মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি রয়েছে।

এসব স্প্রেতে সিনথেটিক রং, বিভিন্ন দ্রাবক ও প্রোপেল্যান্ট কেমিক্যাল ব্যবহৃত হয়।

ফুল স্পর্শ করার মাধ্যমে ত্বকে অ্যালার্জি হতে পারে, আর কেমিক্যালের গন্ধ শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে তীব্র মাথাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। কেনার সময় গন্ধ ও পাপড়ির গঠন খেয়াল করুন।

রঙিন ফুল কেনা ও ব্যবহারের সতর্কবার্তা

  1. কৃত্রিম রং করা ফুলের পাপড়ির ওপর রঙের অসমান স্তর, স্প্রে করা রঙের ছোট ফোঁটা বা প্রখর রাসায়নিক গন্ধ পাওয়া যায়। ফুল কেনার সময় গন্ধ এবং পাপড়ির গঠন ভালোভাবে পরীক্ষা করে নেওয়া উচিত।
  2. উপহার হিসেবে কৃত্রিম রং করা ফুল পেলে তা কখনোই নাকের কাছে আনা উচিত নয়। এ ছাড়া ফুল স্পর্শ করার পর অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলা প্রয়োজন।
  3. আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হলো ফুল হাতে পেলেই ঘ্রাণ নেওয়ার জন্য নাকের কাছে ধরা। তবে কেবল কৃত্রিম রং করা ফুলই নয়, স্বাভাবিক ফুলের ক্ষেত্রেও এই অভ্যাস এড়িয়ে চলা উচিত। কারণ ফুলের পাপড়ির ভাজে অনাকাঙ্ক্ষিত বিষাক্ত পোকামাকড় বা ধূলিকণা লুকিয়ে থাকতে পারে।
এই বিভাগের আরো খবর