1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মাদকের কুফলও প্রতিকার বিষয়ে শিক্ষার্থীদের সেমিনার অনুষ্ঠিত - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ

মাদকের কুফলও প্রতিকার বিষয়ে শিক্ষার্থীদের সেমিনার অনুষ্ঠিত

তিমির বনিক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ৩:০১ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারে মাদকের কুফল ও প্রতিকার বিষয়ে শিক্ষার্থীদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭শে মে) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগীতায় কলেজ হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন মাদক এমন একটি জিনিস তার কোন সুফল নেই। পরিবারের একটি সদস্য যখন মাদকাসক্ত হয়ে পড়ে তখন পুরো পরিবারের ক্ষতি হয়ে যায়। মাদক মানব জীবনের জন্য ক্ষতিকর। মাদকাসক্ত একজন মানুষ তার মাদকের ব্যয় মেটানোর জন্য নানা অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে। মাদক যেনো আমাদের সুন্দর জীবনকে ধ্বংস করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদককে নির্মূল করতে হবে এবং এর অপব্যবহার প্রতিরোধ করতে হবে।

সেমিনারে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আজমল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মিজানুর শরীফ প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের প্রসিকিউটর মো: এম এ সুয়েব ও ছাত্রছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের পলিটিক্যাল সাইন্স বিভাগের শিক্ষার্থী আবু তালেব।

সেমিনারের শেষে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক।এবং পরিশেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী লিফলেট, খাতা ও কলম বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী , অভিভাবক, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর