
রাজধানীর মিরপুরের শাহ্আলী থানাধীন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক ব্যবসার বিস্তার ঘটাচ্ছে পাইকারি ও খুচরা বিক্রয় করে যাচ্ছে বহুদিন ধরে। এরকম অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৪ এর সদস্যরা। অভিযোগে সূত্র ধরে বুধবার ১১ই নভেম্বর শাহ্আলী থানাধীন নিউস ব্লক এলাকার ১০ নাম্বার রোডের একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে (এসআরবি) ৪ এর সদস্যরা। এ সময় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ টাকার বেশি নগদ অর্থ ও বিপুল পরিমাণ হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) -৪-এর একটি অভিযানিক দল। গ্রেফতার কৃতরা হলেন নাসির (৩৫) ও শিউলি (৩০) নামে দুই মাদক কারবারি।
অভিযানটি পরিচালনা করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) 4 – এর স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহিদুল ইসলাম (পিপিএম)। এ সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) -৪- এর সদস্যদের পাশাপাশি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরাও উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। মাদকের কারণে তরুণ সমাজের একটি অংশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। নিয়মিত অভিযান ও অপরাধীদের আইনের আওতায় আনার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন অনেকে। স্থানীয়দের প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকুক এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) 4 – এর স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম) মুহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা কয়েক দিন ধরে আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম। তাদের চলাফেরা এবং নতুন লোক দেখে সন্দেহ হলে আমাদের সোর্সের মাধ্যমে জানতে পারি, নাসিম নামের এক ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে মাদক সম্রাজ্ঞী শিউলির কাছে সরবরাহ ও লেনদেন করতে যাচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে আগের পরিকল্পিত ভাবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারিদের কাছথেকে ১০ লাখ টাকারও বেশি নগদ অর্থ ও বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করতে সক্ষম হয়েছি।”এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা তথ্য যাচাই করে তাদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আপনার জানেন বাংলাদেশ আমার অহংকার – এই স্লোগান সামনে রেখে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ রুখে দিয়ে সমাজে শান্তি শৃংখলা রক্ষায় (এসআরবি) অগনিত মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছে এ বাহিনী। দেশের উন্নয়ন সমুন্নত রাখতে, দেশপ্রেম, আন্তরিকতা, পেশাদারিত্ব ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের জনগনের মাঝে বিশেষ আস্থা ও ভরশাস্থল হিসাবে সাহসিকতার সাথে কাজ করছে ভবিষ্যতেও করবে।