1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শারীরিক শিক্ষা দপ্তরের তালিকায় বিভাগের নামের আগে ‘মোঃ’, সমালোচনার ঝড় - আজকের কাগজ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
তাওহিদের সেঞ্চুরিতে বিপদ কাটিয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ লবণ চাষের প্রস্তুতি ও তোড়জোড় শুরু কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই ভাই গ্রেপ্তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করল চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেস নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আটক কুমিল্লায় পুলিশের ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১১৯ নেতাকর্মীসহ আটক ৬১৭ নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপ দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন তিন হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে বসবে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাই পর্ব

শারীরিক শিক্ষা দপ্তরের তালিকায় বিভাগের নামের আগে ‘মোঃ’, সমালোচনার ঝড়

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৬:১৩ পিএম
শেয়ার করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফুটবল দলের খেলোয়াড়দের তালিকায় এক শিক্ষার্থীর বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে কৌতূহল ও সমালোচনার সৃষ্টি হয়েছে। শারীরিক শিক্ষা দপ্তরের অসতর্কতার কারণে এমন ভুল হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের তালিকায় এ অসংগতি দেখা যায়। তালিকাটিতে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মো. সিরাজিস সাদিক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল আলিম বছিরের স্বাক্ষর রয়েছে।

প্রকাশিত তালিকার ১২ নম্বর ক্রমিকে থাকা শিক্ষার্থী মো. মেহেদী হাসানের বিভাগের নাম উল্লেখ করা হয়েছে ‘মোঃ কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’। অথচ বিভাগের প্রকৃত নাম ‘কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’। ব্যক্তির নামের আগে ব্যবহৃত ‘মোঃ’ কীভাবে বিভাগের নামের সঙ্গে যুক্ত হলো, তা নিয়েই প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।

তাদের মতে, একটি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক তালিকায় এমন ভুল সংশ্লিষ্ট দপ্তরের অসতর্কতারই পরিচয় দেয়। তালিকাটি প্রকাশের আগে যথাযথভাবে যাচাই করা হলে এ ধরনের অসংগতি এড়ানো সম্ভব হতো।

ববি শিক্ষার্থী রিপন মন্ডল বলেন,”বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলো কিভাবে চলে আমি জানিনা। একটা বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষার মতো দপ্তর এভাবে চলতে পারেনা। আমরা দপ্তরের পরিচালকের স্বাক্ষর সেখানে দেখেছি। তিনি কিভাবে যাচাই-বাছাই ছাড়াই স্বাক্ষর করেছে সেটাই বড় প্রশ্ন। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বন্ধুবান্ধব ফোন দিয়ে মজা করছে।”

এবিষয়ে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক সিরাজিস সাদিক বলেন,”এটা একটা টাইপিং মিস্টেক হয়েছে। বিষয়টি তখন নজরে আসেনি। আমরা আগামীকাল পূণরায় তালিকা প্রকাশ করবো।”

এই বিভাগের আরো খবর