1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তিন হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে বাংলাদেশ ব্যাংক - আজকের কাগজ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে গুলি, ২ কর্মচারী আহত চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান তাওহিদের সেঞ্চুরিতে বিপদ কাটিয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ লবণ চাষের প্রস্তুতি ও তোড়জোড় শুরু কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই ভাই গ্রেপ্তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করল চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেস নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আটক কুমিল্লায় পুলিশের ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১১৯ নেতাকর্মীসহ আটক ৬১৭

তিন হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৮:৩৯ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ ব্যাংক তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি সরকারি বিনিয়োগ সুকুক বা ইসলামি বন্ড বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর বিপরীতে এই সুকুক ইস্যু করা হবে। আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব শরিয়াহ সিকিউরিটিজ মডিউলের (এসএসএম) মাধ্যমে এই নিলাম অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রকল্পের প্রস্তাব ও শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদনক্রমে পুরো বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

প্রসপেক্টাস অনুযায়ী, ইজারা পদ্ধতিতে এই সুকুক ইস্যু করা হচ্ছে যার মেয়াদপূর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২ জুন। বিনিয়োগকারীরা ১৮২ দিন মেয়াদী এই সুকুক থেকে বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে মোট ১২১ কোটি ২৫ লাখ টাকা মুনাফা বা ভাড়া হিসেবে পাবেন, যা এককালীন পরিশোধ করা হবে। প্রসপেক্টাস অনুযায়ী, ইজারা পদ্ধতিতে নিলামের মাধ্যমে ৩ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের এ সুকুক ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংকে চলতি বা আল-ওয়াদিয়াহ চলতি হিসাবধারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি এই নিলামে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বীমা প্রতিষ্ঠান এবং প্রভিডেন্ট ও পেনশন ফান্ডগুলোও সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশ নেওয়ার সুযোগ পাবে।

বিনিয়োগের নিয়ম অনুযায়ী, আগ্রহী বিনিয়োগকারীরা ১০ হাজার টাকার গুণিতক পরিমাণে সুকুক কেনার জন্য ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসএম মডিউলে অনলাইনে বিড দাখিল করতে পারবেন। যারা নতুন বিনিয়োগকারী, তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় এসআই আইডি খোলার প্রক্রিয়া শেষ করতে হবে। নিলামে সফল বিনিয়োগকারীদের বরাদ্দের বিষয়টি একই দিন বিকেল ৩টায় এসএসএমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নিলামে সফল বিনিয়োগকারীদের অনুকূলে বরাদ্দ করা সুকুকের পরিমাণ ১ ডিসেম্বর বিকেল ৩টায় এসএসএমে জানা যাবে।

এই বিভাগের আরো খবর