1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টেকনাফের বাহারছড়ায় গুলিবিদ্ধ অসুস্থ হাতির চিকিৎসা, শরীরে আটটি গুলির ক্ষত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইল সফরের পর সৌদি মন্ত্রীর সাথে বৈঠক সেন্টকম প্রধানের শিক্ষামন্ত্রী: শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ বিএনপি এমপির ক্লিনিকে ছাত্রলীগের ভাঙচুর ও অগ্নিসংযোগ কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় গুলিবিদ্ধ অসুস্থ হাতির চিকিৎসা, শরীরে আটটি গুলির ক্ষত বাংলাদেশ থেকে পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছে ঘানা রিজভীকে ঘিরে হামলার শঙ্কা, কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ! অস্ট্রেলিয়ায় দীর্ঘ খরা কাটিয়ে সিরিজ জয় ইংল্যান্ডের বায়তুল মোকাররমের সেই খতিব আটক মানিকগঞ্জে কিশোর কন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

টেকনাফের বাহারছড়ায় গুলিবিদ্ধ অসুস্থ হাতির চিকিৎসা, শরীরে আটটি গুলির ক্ষত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:৪৬ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় গুলিবিদ্ধ অসুস্থ বন্যহাতির চিকিৎসা সম্পন্ন করেছে বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ মেডিকেল টিম। দুই দিনের দীর্ঘ প্রচেষ্টা ও অনুসন্ধানের পর বুধবার (১৮ নভেম্বর) জাহাজপুরার গহিন পাহাড় থেকে হাতিটিকে খুঁজে বের করে ট্রাংকুলাইজেশনের মাধ্যমে অচেতন করে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসা চলাকালে হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত ও বুলেটের দানা পাওয়া গেছে। চিকিৎসকদের ধারণা, হাতিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারলেও আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। এ ঘটনায় বন্যপ্রাণীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন ধরে বাহারছড়ার জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় অসুস্থ হাতিটিকে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। পরে বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ মেডিকেল টিম হাতিটির সন্ধানে অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধান ও দুর্গম পাহাড়ি এলাকায় দুই দিনের চেষ্টার পর জাহাজপুরার গহিন পাহাড়ে হাতিটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

সহকারী বন সংরক্ষক তানভীর ইসলাম নাহিদ বলেন, অসুস্থ হাতিটির বিষয়ে অবগত হওয়ার পর থেকেই চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে বিভাগীয় নির্দেশনাও পাওয়া গেছে। অবশেষে বিশেষজ্ঞ মেডিকেল টিমের সহযোগিতায় হাতিটির চিকিৎসা সম্পন্ন করা হয়েছে।

ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান জানান, হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত রয়েছে। এ ছাড়া বুলেটের দানাও পাওয়া গেছে। হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর মতে, হাতিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে না, তবে আগের তুলনায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শিলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, হাতি বনের সম্পদ। একটি হাতির শরীরে আটটি গুলির ক্ষত থাকা অত্যন্ত দুঃখজনক। মানুষ কীভাবে একটি প্রাণীর এত ক্ষতি করতে পারে, তা সত্যিই বেদনাদায়ক। বন্যপ্রাণী রক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে।

দুই দিনের অভিযান শেষে হাতিটির চিকিৎসা সম্পন্ন হওয়ায় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসক দলের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে গুরুতর আঘাতের কারণে হাতিটির ভবিষ্যৎ শারীরিক অবস্থা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে। একই সঙ্গে বন্যহাতির ওপর এমন হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।

এই বিভাগের আরো খবর