1. abssalam362@gmail.com : abdussalam :
  2. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন শীর্ষ নেতার বাসভবনে পুলিশের অভিযান চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশের একটি বক্সে অগ্নিসংযোগ চৌদ্দগ্রামে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আওয়ামী লীগের সদস্য ও রোটারিয়ান হাজী মো. ইলিয়াসকে গ্রেপ্তার আওয়ামীলীগের আগুন- সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধে সিংগাইরে যুবদলের অবস্থান কর্মসূচী চীনে আয়োজিত যুব নেতৃত্ব বিকাশ কর্মসূচিতে ববি শিক্ষার্থী ওবায়দুর রহমান মানিকগঞ্জে পরিত্যক্ত শিশু পার্কের প্রাণ ফেরালো খাদ্য মন্ত্রী আফরোজা খানম বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক ওয়াসিম আকরামের সঙ্গে বিয়ের গুঞ্জন ও সুস্মিতা সেনের জীবনের প্রেমকাহিনী শেনজেনে ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৩:৩৯ পিএম
শেয়ার করুন

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খায়রাবাদ সেতু সংলগ্ন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝালকাঠীর নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চৌমাথা এলাকায় তূর্য পাম্পের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ৫০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রিন ভিউ পরিবহনের একটি বাস বৃহস্পতিবার সকালে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। অন্যদিকে, আবির আব্দুল্লাহ পরিবহন নামের আরেকটি বাস বরিশাল রুপাতলি থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। দুটি বাস দপদপিয়া চৌমাথা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে ৫০ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসময় দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

এই বিভাগের আরো খবর