
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি। শুক্রবার সকালে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে তারা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের দুর্দশা, নিরাপত্তাহীনতা এবং নিজ দেশে ফেরার আকুল আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। আইসিজে রায় দিয়েছে যে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। সেই সাথে যৌন সহিংসতা, গণউচ্ছেদের প্রমাণও মিলেছে। যার নেতৃত্বে ছিলেন মিয়ানমারের বর্তমান সেনাশাসক মিন অং লাইং।
পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আইসিজের এই রায়কে ন্যায়বিচারের একটি নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়বদ্ধতার আওতায় আনা হলো। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আইসিজের ঘোষিত রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, মিয়ানমারে কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। ২০১৭ সালের শেষদিকে রাখাইনে চালানো ওই ব্যাপক নৃশংসতার মুখে প্রাণ বাঁচাতে অন্তত ১০ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। ২০১৭ সালের শেষ নাগাদ রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের নির্মূলে চালানো হয় চরম নৃশংসতা। ওই ঘটনার জেরে তখন অন্তত ১০ লাখ রোহিঙ্গা ঢুকে পড়েছিল বাংলাদেশে।