শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
শতকোটি টাকার সেতু অচল, ৫.৭১ একর জমিতে সাত বছরের জট! চাঁদা দাবির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনায় এসআরবি’র জালে গ্রেপ্তার ১ সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: প্রধানমন্ত্রী শাহরুখের সঙ্গে তুলনাকে প্রশংসা হিসেবেই দেখেন আরিয়ান खान মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী মিরপুরে স্বর্ণ ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাগাভাগি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আট রেলের টিকিটিংয়ে নতুন টেন্ডার: আসছে আরও নতুন লোকোমোটিভ কটিয়াদীতে ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত দেশের প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’ নওগাঁয় পাঁচ হাজার বস্তা মজুদ সার জব্দ ব্যবসায়ীর জরিমানা সরকারি মূল্যে বিক্রি

চাঁদা দাবির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনায় এসআরবি’র জালে গ্রেপ্তার ১

রাজু চৌধুরী
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:৩০ পিএম
Advertisement
শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে চাঁদা দাবির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন মাসুম (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে পাহাড়তলী থানাধীন ইস্পাহানি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে পাহাড়তলী থানার একেখাঁন মোড়ের জাকির হোসেন রোড এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় সাজ্জাদের বন্ধু সিএনজি (ম্যাক্সিমা) চালক শাহাদাত হোসেনের কাছে একদল দুর্বৃত্ত এক হাজার টাকা চাঁদা দাবি করে। শাহাদাত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

এ সময় বন্ধুকে আক্রান্ত হতে দেখে প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন সাজ্জাদ হোসেন মাসুম। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তার বুকের ডান পাশে ও পেটের বাম পাশে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ নভেম্বর রাত ৯টা ৩৫ মিনিটে সাজ্জাদের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে পাহাড়তলী থানায় মামলা করেন।

মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে মো. আবুল হোসেন আজিম (৩০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

তার আগে মামলাটি দায়েরের পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-৭,চট্টগ্রাম। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মো. আবুল হোসেন আজিমের অবস্থান শনাক্ত করা হয়। পরে ইস্পাহানি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজিম নোয়াখালীর সেনবাগ থানার ঈদুলপুর এলাকার মৃত সফিক আহম্মদের ছেলে।

এসআরবি-৭,চট্টগ্রাম জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর