
নিষিদ্ধ হরকাতুল জিহাদ বা জেএমবির মতো সংগঠনের পরিচিতি সবার জানা থাকলেও, আওয়ামী লীগ সরকারের শাসনামলে উত্থান হওয়া কথিত অনেক জঙ্গি সংগঠনের পেছনের রহস্য নিয়ে তৈরি হয়েছে জনমনে গভীর সংশয়। আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম কিংবা কথিত নব্য জেএমবির মতো নামসর্বস্ব সংগঠনের অস্তিত্বকে কাজে লাগিয়ে ইসলামপন্থিদের পরিকল্পিতভাবে কোণঠাসা করার পেছনে খোদ গোয়েন্দা কর্মকর্তাদের সরাসরি সম্পৃক্ততার তথ্য এখন সামনে আসছে। রাজধানী ঢাকা ও সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন জেলায় এই সংগঠনের নেটওয়ার্ক বিস্তৃত বলে জানানো হয়।
দীর্ঘদিন সাজানো মামলায় কারাবন্দি থাকা প্রখ্যাত আলেম জসিম উদ্দিন রাহমানীসহ একাধিক ইসলামি ব্যক্তিত্ব অতীতে বারবার এসব সংগঠনের অস্তিত্বের নেপথ্যে গোয়েন্দা পুলিশের ‘নাটক’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাদের অভিযোগ ছিল, ডিবি কার্যালয়ের ভেতরেই এসব সংগঠনের জন্ম দেওয়া হয়েছিল এবং এর মূল কারিগর ছিলেন ডিবির বরখাস্তকৃত প্রধান মনিরুল ইসলাম। তৎকালীন সরকারের সময় আলেমরা এই গুরুতর অভিযোগ তুললেও তা বরাবরই ছিল গুরুত্বহীন। তবে জসিম উদ্দিন রাহমানী বা অন্য আলেমদের এই গুরুতর অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে সব সময়ই নীরবতা পালন করতে দেখা গেছে।
তবে তাদের এই দাবির সত্যতা মিলেছে র্যাব-১১-এর সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিনের একটি চাঞ্চল্যকর অডিও রেকর্ডে। গ্রেপ্তার হওয়ার পূর্বে এক গুমের ভুক্তভোগীর সঙ্গে কথোপকথনে আলেপ স্বীকার করেছিলেন যে, ব্লগার অভিজিৎসহ বিভিন্ন হত্যাকাণ্ডের পর দীর্ঘ দুই বছর গোয়েন্দারা মূল অপরাধীদের কোনো সূত্র খুঁজে পায়নি। নিজেদের ব্যর্থতা আড়াল করতেই তৎকালীন ডিবিপ্রধান মনিরুল ইসলাম আনসার আল ইসলাম, নব্য জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের মতো কাল্পনিক সংগঠনগুলোকে জনসমক্ষে হাজির করেন। কাছে রয়েছে আলেপের সেই চাঞ্চল্যকর অডিও রেকর্ড। পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদ সম্মেলন ও সাক্ষাৎকারেও একই বক্তব্য দেন মনিরুল।
জুলাই গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কারাবন্দি আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম, ভিন্নমত দমন এবং সাধারণ মানুষকে জঙ্গি সাজিয়ে ফাঁসানোর মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, অতীতে মনিরুলের তৈরি সেই একই কাল্পনিক নব্য জেএমবির বয়ান নতুন করে সামনে এনেছে পুলিশ। গত ১৫ অক্টোবর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এই সংগঠনটিকে নিষিদ্ধ করার সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) প্রচারণার তথ্যগুলো অনুবাদ করে নতুন সদস্য সংগ্রহের চেষ্টা চালান।
নিরাপত্তা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম এ বিষয়ে বলেন, বর্তমান নতুন বাংলাদেশে এক দশক আগের আওয়ামী আমলের পুরোনো গোয়েন্দা বয়ানের ওপর ভিত্তি করে কোনো প্রতিবেদন তৈরির ক্ষেত্রে চরম সতর্কতা প্রয়োজন। মনিরুলের বিরুদ্ধে উগ্রবাদী সংগঠন তৈরির যে অভিযোগ রয়েছে, তার পরিপ্রেক্ষিতে এসব পুরোনো তথ্যের পুনরাবৃত্তি না করে সাম্প্রতিক ঘটনাগুলোর স্বাধীন তদন্ত জরুরি। তিনি মনে করেন, বিদেশি সংযোগ এবং তৎকালীন সময়ে কেন এসব সংগঠন নিষিদ্ধ করা হয়নি, তা স্পষ্ট না হলে এটি নতুন করে আইনি জটিলতা তৈরি করবে। নতুবা এটি রাজনৈতিক বিতর্ক ও আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। তবে এসব তথ্যের বড় অংশই অতীতের তদন্ত ও জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া বলে দাবি করা হয়। তবে তৎকালীন সময়ে মনিরুল জানিয়েছিলেন, কোনো চোরাকারবারি গ্রুপের সহায়তার জোরালো প্রমাণ মেলেনি, বরং বিহারে তৈরি অস্ত্র নিয়ে তদন্ত চলছিল।
নতুন এই প্রতিবেদনে মূলত সিটিটিসির পুরোনো তথ্যের ওপর ভর করে তামিম চৌধুরী ও মাওলানা আবুল কাশেমকে কেন্দ্র করে গড়ে তোলা পুরোনো বয়ানকেই ভিত্তি ধরা হয়েছে। এতে ২০১৬ সাল থেকে নব্য জেএমবির তৎপরতার দাবি করা হলেও, ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ভূমিকা কিংবা ভারতে পলাতক মনিরুলের সংশ্লিষ্টতার বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিশ্লেষণ নেই। ২০১৩ সালে তামিম আহমেদ চৌধুরী ও আবুল কাশেমের সমন্বয়ে নব্য জেএমবি গঠনের সেই পুরোনো বয়ানই নতুন প্রতিবেদনে ঘুরেফিরে এসেছে। নব্য জেএমবির উৎপত্তি নিয়ে আওয়ামী সরকারের সময়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির (বর্তমানে এসআরইউ) তৎকালীন প্রধান মনিরুল ২০১৭ সালের ৩ মার্চ বলেছিলেন, তামিম চৌধুরী ও মাওলানা আবুল কাশেমের যৌথ প্রচেষ্টায় ২০১৩ সালে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। সংগঠনটির জন্ম ও নেতৃত্ব নিয়ে তৎকালীন সিটিটিসির ব্যাখ্যাই দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আলোচনায় প্রাধান্য পেয়েছে। এতে বলা হয়েছে, ২০১৩ সালে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তামিম আহমেদ চৌধুরী দেশে এসে পুরোনো জেএমবির সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের শেষদিকে চাঁপাইনবাবগঞ্জের জেএমবি নেতা আব্দুস সামাদ আরিফ ও আশিককে সঙ্গে নিয়ে ‘জুনুদ আত-তাওহীদ ওয়াল খিলাফাহ’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। এর আগে ২০১৭ সালে হাসিনা সরকারের সময়ও সংগঠনটিকে নিষিদ্ধ করার প্রস্তাব পাঠানো হয়েছিল এবং ২০২১ সালে এ নিয়ে আলোচনা হলেও তা আর বাস্তবায়ন করা হয়নি। নারীদের উগ্রবাদে টানতে ‘সিস্টার ডিপার্টমেন্ট’ নামে আলাদা নারী শাখা রয়েছে বলেও উল্লেখ করা হয়। বর্তমান এসআরইউ প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনটি নিষিদ্ধের তালিকায় না থাকায় সন্ত্রাসবিরোধী আইনের যথাযথ প্রয়োগে আইনি জটিলতা হচ্ছে।
তৎকালীন ডিবিপ্রধান মনিরুলের দাবি ছিল ২০২০ সালেই নব্য জেএমবির নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানে এসআরইউর প্রতিবেদনেও প্রায় একই সুর পাওয়া যাচ্ছে, যেখানে দাবি করা হয়েছে মোহাম্মদ কামরুল হাসান ওরফে মাহাদি হাসান জন এখন বিদেশ থেকে অনলাইনে সংগঠনটি পরিচালনা করছেন। তবে মাহাদির বর্তমান অবস্থান বা তার নির্দেশনার কোনো স্বাধীন প্রমাণ প্রতিবেদনের কোথাও উল্লেখ নেই। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার সীমান্ত ব্যবহার করে অস্ত্র সংগ্রহের অভিযোগটিও পুরনো, যার কোনো সুনির্দিষ্ট নতুন তথ্য নেই। ২০১৬ সালের হলি আর্টিসান হামলার তদন্তেও পশ্চিমবঙ্গ বা সীমান্ত দিয়ে আমের ঝুড়ি ও বাজারের ব্যাগে করে অস্ত্র পাচারের তথ্য এসেছিল। বিদেশি তহবিলের সুনির্দিষ্ট প্রমাণ না মিললেও কিছু সদস্যের বেতন পাওয়ার তথ্য থেকে দেশি-বিদেশি অনুদানের বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
এসআরইউর প্রতিবেদনে গত বছরের ২৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৬ আগস্ট পর্যন্ত ১৩টি নাশকতামূলক ঘটনায় নব্য জেএমবির জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কেরানীগঞ্জের মাদরাসায় বোমা বিস্ফোরণ, যশোরে অস্ত্র উদ্ধার, যাত্রাবাড়ীতে পুলিশ চেকপোস্টে হামলা, কুমিল্লার ইসকন মন্দিরে ককটেল বিস্ফোরণ, ফেনী ও সাভার-আশুলিয়ায় বিস্ফোরক উদ্ধার এবং মেট্রো স্টেশনের নিচে আইইডি পাওয়ার মতো ঘটনা রয়েছে। এসব ঘটনায় জড়িতদের স্বীকারোক্তি পাওয়া গেলেও এর নেপথ্যের মূল পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা নিয়ে রয়ে গেছে বিস্তর প্রশ্ন। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে বোমা বিস্ফোরণ, বিস্ফোরক উদ্ধার ও মন্দিরে হামলার মতো ১৩টি ঘটনার বিবরণ যুক্ত করে ২০১৬ সাল থেকে নব্য জেএমবির সক্রিয়তা ও দেশি-বিদেশি পৃষ্ঠপোষকতায় নাশকতার দাবি করা হয়েছে। এর মধ্যে কেরানীগঞ্জের একটি মাদরাসায় বোমা বিস্ফোরণ ও ১৭ জনকে গ্রেপ্তার, যশোরে অস্ত্র-বোমা উদ্ধার, যাত্রাবাড়ীতে পুলিশ চেকপোস্টে হামলা, কুমিল্লার ইসকন মন্দিরে ককটেল বিস্ফোরণ, ফেনী ও সাভার-আশুলিয়ায় বোমা ও বিস্ফোরক উদ্ধার, মেট্রো স্টেশনের নিচে আইইডি পাওয়া এবং। এর পাশাপাশি তাদের মিডিয়া, অর্থ, তথ্যপ্রযুক্তি এবং পরিবহন বিভাগ কাজ করার কথা বলা হয়েছে। তাদের অর্থায়নের উৎস হিসেবে ডাকাতি, নিয়মিত চাঁদা সংগ্রহ, অনুদান এবং বিভিন্ন পেশার আড়ালের আয়ের কথা উল্লেখ করা হয়েছে।