রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ববাজারের চাহিদায় আধুনিক ও দক্ষ শিক্ষার্থী গড়ার তাগিদ রাষ্ট্রপতির শেয়ারবাজারে বড় উত্থান: ডিএসইতে লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি: যা বলছেন অধ্যক্ষ ও নতুন নেতৃত্ব এআই জালিয়াতি ঠেকাতে ব্যর্থ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ আসহাবুল ইয়ামিনকে ট্রাইব্যুনালে হত্যার বিচার শুরু করল আদালত ওয়েস্টিন ঢাকায় ৫০০ টাকায় পিঠা-পুলি উৎসব শুরু সদরঘাটে ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা ও ককটেল বিস্ফোরণ মেসির বিতর্কিত আচরণ: কলম্বাস ক্রুর কাছে মায়ামির হার রাজনীতির উদ্দেশ্যে নতুন বিভাগ খুলবেন না: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য

ইসরায়েলে ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১১:৩৯ এএম
Advertisement
শেয়ার করুন

ইসরায়েলে সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি শর্তের একটি তালিকা উপস্থাপন করেছে। হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যমে গত ২১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সরকার গঠনের আলোচনায় এই ১০টি শর্তকে প্রাথমিক অবস্থান হিসেবে ধরে নেওয়া হচ্ছে। তবে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ, গাজায় সেনাদের উপস্থিতি এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে মতপার্থক্য এখনো বজায় রয়েছে। টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, লিকুদ পার্টির প্রস্তাবিত শর্তগুলো হলো শনিবার (২১ নভেম্বর) হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২সহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, লিকুদ পার্টির ১০টি শর্ত হলো: ১। প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে দুই দলের প্রতিনিধিদের বৈঠকে নেতানিয়াহুর সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল রাবেলো লিকুদের পক্ষ থেকে শর্তের তালিকাটি উপস্থাপন করেন।

  1. পুরো চার বছর মেয়াদের জন্যই বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকবেন। আইজেনকোটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির কোনো সুযোগ রাখা হবে না।
  2. আরব নেতৃত্বাধীন দুটি দল বাদে সরকারে বামপন্থী ডেমোক্র্যাটস থেকে শুরু করে কট্টর ডানপন্থী ইতামার বেন গাভিরের দল ওতজমা ইয়েহুদিতসহ সকল রাজনৈতিক শক্তিকে অন্তর্ভুক্ত করতে হবে।
  3. জোটের শরিক দলগুলোকে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের নতুন সামরিক অভিযানের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিতে হবে।
  4. রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানো না পর্যন্ত বিচার বিভাগ সংস্কারের আইন প্রণয়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
  5. ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস হামলার বিষয়টি তদন্তে রাষ্ট্রীয় কমিশনের পরিবর্তে একটি রাজনৈতিক তদন্ত কমিশন গঠন করা হবে।
  6. অতি-ধর্মীয় ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে নিয়োগের জন্য বিদায়ী সরকারের উপস্থাপিত বিলের কার্যক্রম এগিয়ে নিতে হবে।
  7. কারাগারে বন্দী হামাসের নুখবা ইউনিটের যোদ্ধাদের বিষয়ে বর্তমান শর্তাবলী কঠোরভাবে বজায় রাখতে হবে; মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলেও এই অবস্থান অপরিবর্তিত থাকবে।
  8. হামাসের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত গাজা উপত্যকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনা প্রত্যাহার করা যাবে না।
  9. জোটের প্রতিটি শরিক দলকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার বিরোধিতা করে আনুষ্ঠানিক বিবৃতিতে স্বাক্ষর করতে হবে।
  10. ইহুদি জনগণের জাতীয় রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অবস্থানকে স্বীকৃতি দিয়ে জোটের সকল পক্ষকে একটি লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।
এই বিভাগের আরো খবর