সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতারা ১১ বছরের কিশোরীর দেওয়া নামে প্লুটোর নামকরণের নেপথ্যে ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর মার্ক কেলি দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চলছে, দাবি গোলাম পরওয়ারের ভৈরবে ডেঙ্গুতে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু শ্রমিক আন্দোলনে ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ তারেক রহমানের জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যতিক্রমী ফল উৎসব সন্ত্রাসবিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার

১১ বছরের কিশোরীর দেওয়া নামে প্লুটোর নামকরণের নেপথ্যে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৮:৩৯ এএম
Advertisement
শেয়ার করুন

সৌরজগতের প্রান্তসীমায় অবস্থানকারী প্লুটো দীর্ঘ সময় ধরে গ্রহ হিসেবে বিবেচিত হয়ে আসছিল। ১৯৩০ সালে আবিষ্কারের পর প্রায় ৭০ বছর এটি সেই মর্যাদা ধরে রেখেছিল। তবে পূর্ণাঙ্গ গ্রহ হওয়ার সব শর্ত পূরণ করতে না পারায় ২০০৬ সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন প্লুটোকে বামন গ্রহের মর্যাদা দেয়। গ্রহ হিসেবে পরিচিতি হারিয়ে ফেললেও এই মহাকাশীয় বস্তুর নামকরণ নিয়ে জড়িয়ে আছে এক চমৎকার ও মজার ইতিহাস। সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে প্লুটোর কত বছর সময় লাগে।

১৯৩০ সালে অ্যারিজোনার লোয়েল অবজারভেটরিতে নতুন আবিষ্কৃত এই গ্রহটির নামকরণের জন্য আহ্বান জানানো হলে সারা বিশ্ব থেকে প্রায় এক হাজার নাম জমা পড়ে। সেসব নামের ভিড়ে ছিল যুক্তরাজ্যের অক্সফোর্ডের ১১ বছর বয়সী এক ব্রিটিশ স্কুলছাত্রী ভেনেশিয়া বার্নির প্রস্তাবিত ‘প্লুটো’ নামটি। শেষ পর্যন্ত সেই নামই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বেছে নেয় এবং বার্নিকে এর জন্য পুরস্কার হিসেবে পাঁচ পাউন্ড প্রদান করা হয়। ঘটনার শুরু হয়েছিল ইংল্যান্ডের অক্সফোর্ডে।

এই নামকরণের সূচনা হয়েছিল ১৯৩০ সালের ১৪ মার্চ সকালের এক নাশতার টেবিলে। ভেনেশিয়া বার্নি তখন তার মা ও দাদা ফ্যালকনার ম্যাডানের সঙ্গে নাশতা করছিলেন। সেই সময় তার দাদা নতুন এই গ্রহ আবিষ্কারের খবরটি জানান এবং এর সম্ভাব্য নাম নিয়ে কৌতূহল প্রকাশ করেন। ছোটবেলা থেকেই পৌরাণিক গল্প ও রোমান পুরাণ সম্পর্কে ভালো ধারণা থাকায় ভেনেশিয়া বার্নির মাথায় ‘প্লুটো’ নামটি আসে। সে সময় তিনি জানতেন যে সৌরজগতের অন্য গ্রহগুলোর নামও ধ্রুপদি পুরাণ থেকে নেওয়া হয়েছে, তাই নতুন গ্রহের জন্য এটি ছিল উপযুক্ত পছন্দ। ১৯৩০ সালে নতুন সন্ধান পাওয়া গ্রহের নামকরণের জন্য উপযুক্ত নাম খুঁজছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। ২০০৬ সালের জানুয়ারিতে নাসাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভেনেশিয়া বার্নি সেই দিনের স্মৃতিচারণা করে জানান, ছোটদের বই পড়ার সুবাদে গ্রিক ও রোমান পুরাণ সম্পর্কে তাঁর ভালো ধারণা ছিল। সেখানে ভেনেশিয়া বার্নি তার পরিবারের সঙ্গে বসবাস করত। প্লুটো নামটি ব্যবহৃত না হওয়ায় সেটিই তখন সবচেয়ে উপযুক্ত মনে হয়েছিল। এর মাধ্যমে ধ্রুপদি পুরাণের সঙ্গে সম্পর্কিত নাম রাখার ঐতিহ্যও বজায় থাকে।

কিশোরীর এই প্রস্তাবটি সাধারণ হলেও তার দাদা এর তাৎপর্য বুঝতে পেরেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি অক্সফোর্ডের সাবেক জ্যোতির্বিজ্ঞানী রয়্যাল হার্বার্ট হল টার্নারের কাছে পৌঁছে দেন। টার্নার সেই প্রস্তাব দ্রুত রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভায় উপস্থাপন করেন। সবকিছু পর্যালোচনা শেষে ১৯৩০ সালের ১ মে আনুষ্ঠানিকভাবে নতুন গ্রহটির নাম রাখা হয় ‘প্লুটো’। রোমান পুরাণে প্লুটোকে পাতালপুরীর দেবতা হিসেবে গণ্য করা হয়, যা সৌরজগতের দূরবর্তী ও রহস্যময় এই বস্তুর সঙ্গে বেশ মানানসই ছিল। এই প্রস্তাব কোনো আনুষ্ঠানিক আলোচনা বা বৈজ্ঞানিক গবেষণার ফল ছিল না।

নামকরণের ক্ষেত্রে আরও একটি কাকতালীয় বিষয় ছিল, যা গবেষকদের দৃষ্টি এড়ায়নি। ‘প্লুটো’ নামের প্রথম দুটি অক্ষর পার্সিভাল লোয়েলের নামের আদ্যক্ষরের সঙ্গে মিলে যায়, যিনি শুরুতে ‘প্ল্যানেট এক্স’ নিয়ে অনুসন্ধান চালিয়ে এই আবিষ্কারের পথ প্রশস্ত করেছিলেন। আর্থস্কাইয়ের তথ্য অনুযায়ী, বিপুল সংখ্যক প্রস্তাবের ভিড়ে ভেনেশিয়া বার্নির এই সহজ অথচ ঐতিহাসিক নামটিই শেষ পর্যন্ত বিজ্ঞানের পাতায় জায়গা করে নেয়।

এই বিভাগের আরো খবর