বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চার এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা সাত হাজার কোটি টাকা মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করলেন স্বর্ণ ব্যবসায়ী শাহীন সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার উদ্ধার বাংলাদেশ ও ভারতসহ ১৩ অঞ্চলে নতুন শুল্ক আরোপ করলেন ট্রাম্প টেস্টে ৫০তম ইনিংস হারের তিক্ত রেকর্ড বাংলাদেশের, মুল্ডারের বিরল কীর্তি শ্রমমন্ত্রী: বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হার এবারই বেশি জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর আগামীকালের জেলাভিত্তিক বিক্ষোভ সফল করতে জামায়াতের জোরালো আহ্বান নওগাঁয় সপ্তাহের ব্যাবধানে দুই মরদেহ উদ্ধার পরিবারের অভিযোগ হত্যা গোপালগঞ্জের সেই পুলিশ সুপার হাবীবুল্লাহকে এবার খাগড়াছড়ি বদলি

সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৮:০৯ এএম
Advertisement
শেয়ার করুন

সিলেটের মাছিমপুর এলাকায় সুরমা নদীর ঘাট থেকে মা ও তার ১১ মাস বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের মরদেহগুলো নদী থেকে উদ্ধার করা হয়। নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তাদের শিশুকন্যা জয়স্মিতা বিশ্বাস। তারা সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মেয়ের চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে করতে মঞ্জুশ্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এর পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে মর্মান্তিক এ ঘটনায় চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামসহ স্বজন, বন্ধু ও পরিচিতজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে মা ও শিশু নিখোঁজ হন। ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর তাদের মরদেহ পাওয়া যায়। কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী জানান, উদ্ধারের পর সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহগুলো উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

নিহত মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, তাদের শিশুকন্যা জয়স্মিতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিল। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না বলেই মঞ্জুশ্রী শিশুটিকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। পরবর্তীতে নদীর পাড় থেকে তাদের মরদেহ উদ্ধারের খবর পান তিনি। এর আগে ওইদিন বিকাল সাড়ে ৪টার দিকে মা ও মেয়ে নিখোঁজ হন।

এই বিভাগের আরো খবর