1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাঙ্গুনিয়ায় আমনের বাম্পার ফলন, ন্যায্য দামের প্রত্যাশায় স্থানীয় কৃষকরা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ায় ১৬ পদে নিয়োগ: আবেদন শুরু ১ ডিসেম্বর ইরাকে আরও ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও চট্টগ্রামে নানা স্থানে আতঙ্ক চাঁদপুরের মতলবে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি রাঙ্গুনিয়ায় আমনের বাম্পার ফলন, ন্যায্য দামের প্রত্যাশায় স্থানীয় কৃষকরা চাকরি ছেড়ে কৃষিতে বিপ্লব গাইবান্ধার গোলাম কিবরিয়ার ইসরাইল সফরের পর সৌদি মন্ত্রীর সাথে বৈঠক সেন্টকম প্রধানের শিক্ষামন্ত্রী: শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ বিএনপি এমপির ক্লিনিকে ছাত্রলীগের ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাঙ্গুনিয়ায় আমনের বাম্পার ফলন, ন্যায্য দামের প্রত্যাশায় স্থানীয় কৃষকরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৯:১৪ এএম
শেয়ার করুন

দেশের দ্বিতীয় বৃহত্তম বিল হিসেবে পরিচিত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিলে এবার ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। আগের বছরগুলোতে বন্যায় ফসলের ক্ষতি হলেও, এবারের অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় বাম্পার ফলনের আশা জাগছে। গুমাই বিল ছাড়াও উপজেলার অন্যান্য এলাকাতেও আমনের ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। তবে উৎপাদন খরচ ও বর্তমান বাজারমূল্যের মধ্যে অসামঞ্জস্যের কারণে দুশ্চিন্তাও বাড়ছে চাষিদের মধ্যে। কিন্তু কানিতে ফলন ১২০-১৩০ আড়ি (এক আড়িতে ১০ কেজি) পাওয়া যাচ্ছে। মাঠজুড়ে পাকা ধানের মিষ্টি গন্ধের সুবাস মাঠ ছাড়িয়ে জনপদে ছড়িয়েছে। চলতি বছর থেমে থেমে বৃষ্টি, আবহাওয়া অনুকূলে থাকা ও রোগবালাইয়ের আক্রমণ কম থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশা করা হচ্ছে। কৃষকরা জানিয়েছেন, এবার আবহাওয়া অনূকুলে ছিল, পর্যাপ্ত বৃষ্টিপাতও হয়েছে।

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবার রাঙ্গুনিয়ায় মোট ১৫ হাজার ৪৫৭ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৫০ হেক্টর জমির ধান কাটা শুরু হয়েছে। মাঠপর্যায়ের হিসাব বলছে, উফশী জাতের ধান প্রতি হেক্টরে ৫.৬ থেকে ৬.২ টন এবং হাইব্রিড জাতের ধান ৬.৫ থেকে ৮.৭ টন পর্যন্ত ফলন দিচ্ছে। গুমাই বিলে ৩ হাজার ৫০০ হেক্টর আবাদি জমির মধ্যে এখন পর্যন্ত ৫০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। কৃষি অফিসের নিয়মিত তদারকি, প্রাকৃতিক পদ্ধতিতে কীট দমন ও কৃষকদের নিরলস পরিশ্রমে এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলায় ১৫ হাজার ৪৫৭ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে।

ফসলের মাঠ ঘুরে দেখা যায়, গুমাই বিল, নোয়াগাঁও বিল, তলয়ভাঙা বিল, পোমরা, বেতাগী ও পারুয়াসহ উপজেলার বিভিন্ন এলাকার ধান পাকতে শুরু করেছে। বৃষ্টির আগেই ধান ঘরে তোলার জন্য কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। মরিয়ম নগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার শীল জানান, এবার রোগবালাই কম হওয়ায় ফলন অনেক ভালো হয়েছে। নিয়মিত মাঠ পরিদর্শন ও পরামর্শ প্রদানের ফলে কৃষকরাও লাভবান হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। সরেজমিন দেখা যায়, উপজেলার গুমাই বিল, নোয়াগাঁও বিল, তলয়ভাঙা বিল, পোমরা, বেতাগী, পারুয়া, দক্ষিণ রাজানগর, রাজানগর, কোদালা, শিলক, পদুয়া বিলসহ উপজেলার বিভিন্ন বিলে আবাদকৃত ধান পেকেছে।

তবে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। পাঠানপড়া চৌধুরী গুট্টার বাসিন্দা ও গুমাই বিলের কৃষক রহিম উদ্দীন জানান, এবার আমনের অবস্থা ভালো থাকলেও উৎপাদন খরচ বেশ চড়া। সার, শ্রমিকের মজুরি এবং সেচের জ্বালানি বাবদ প্রতি কানি জমিতে ২৭ হাজার টাকার বেশি খরচ হয়েছে। অথচ বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি কানি জমির ধান বিক্রি করে ২০ হাজার টাকাও পাওয়া কঠিন।

এই পরিস্থিতিতে কৃষকরা সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত চাষিদের গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, ধানের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার তদারকি জোরদার না করলে উৎপাদন খরচ তোলা কষ্টকর হয়ে পড়বে। প্রতিকূলতা থাকলেও ভালো ফলনের আশায় আগামীতে লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন রাঙ্গুনিয়ার প্রান্তিক চাষিরা।

এই বিভাগের আরো খবর