
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটিতে ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক, তাই সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে আবেদন গ্রহণ করা হবে না।
আগামী ১ ডিসেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ২০ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।
আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
নিচে বিভিন্ন পদের বেতন স্কেল, গ্রেড এবং যোগ্যতার বিস্তারিত তথ্য দেওয়া হলো।
পদভিত্তিক বিবরণ ও যোগ্যতার মানদণ্ড (জাতীয় বেতন স্কেল ২০২৬)
- চিত্রশিল্পী: ১টি পদ, গ্রেড-১৩ (২৪,০০০–৫৮,০০০ টাকা)। যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
- প্রোগ্রামার সহকারী: ১টি পদ, গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)। যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের বিশেষ প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- রিসার্চ ইনভেস্টিগেটর: ৩টি পদ, গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)। যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ তথ্য সংগ্রহ ও গবেষণা কাজে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট (সহকারী): ১টি পদ, গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)। যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট দাপ্তরিক কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- সহকারী গুদামরক্ষক: ১টি পদ। যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট গুদাম ব্যবস্থাপনা কাজে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- টেলিফোন অপারেটর: ১টি পদ। যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ টেলিফোন অপারেটর বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- গাড়িচালক: ১টি পদ। যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি পাস এবং ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে।
- নিরাপত্তা প্রহরী: ১টি পদ, গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)। যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি পাস এবং শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
- স্কিল্ড মেইনটেন্যান্স ওয়ার্কার: ১টি পদ। যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি পাসসহ রাজমিস্ত্রি সহকারী হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- চৌকিদার কাম-কুক: ২টি পদ, গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)। যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি পাস এবং রন্ধন কাজে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- অফিস সহায়ক: ১টি পদ। যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি পাস।
- ক্লাসরুম অ্যাটেনডেন্ট: ১টি পদ। যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- গেটম্যান: ১টি পদ। যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস।
বয়সসীমা ও আবেদন ফি সংক্রান্ত তথ্যাবলি
- বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। এ ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- আবেদন ফি ১-৭ নম্বর পদের জন্য: আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
- আবেদন ফি ৮-১৩ নম্বর পদের জন্য: আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
- বিশেষ কোটা: ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারিত। সকল ফি অফেরতযোগ্য।
প্রার্থীকে অবশ্যই টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ সম্পন্ন করতে হবে।
অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
নিয়োগ সম্পর্কিত যেকোনো প্রয়োজনে একাডেমির অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনের শেষ সময় ২০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।
- পুলিশে বড় নিয়োগের প্রস্তুতি: ৪০০০ এসআইয়ের বিজ্ঞপ্তি কবে, সুবিধা কী কী।
- বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে।
- নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে।