1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যোগাযোগ খাতে পাঁচ হাজার কোটি টাকা কমেছে - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

যোগাযোগ খাতে পাঁচ হাজার কোটি টাকা কমেছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ২:১৩ পিএম
শেয়ার করুন

দেশের ব্যবসা-বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী ২০২৪-২৫ অর্থবছরে ৮০ হাজার ৪৯৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।যা গতবারের চেয়ে পাঁচ হাজার কোটি টাকা কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে ৮৫ হাজার ১৯১ কোটি টাকা বরাদ্দ ছিল।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন বক্তব্যে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এর আগে, ২০২৩-২৪ অর্থবছরে পরিবহন ও যোগাযোগ খাত সর্বোচ্চ বরাদ্দ পেয়েছিল, যা তার আগের অর্থবছর থেকে ছয় হাজার কোটি টাকা বেশি ছিল। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে এ খাতে ৮১ হাজার ৫১৯ কোটি টাকা বরাদ্দ ছিল।

এ সময় অর্থমন্ত্রী গত কয়েক বছরে সরকারের যোগাযোগ অবকাঠামো উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, ‘মহাসড়কের পরিমাণ প্রায় ৩ গুন বৃদ্ধি পেয়ে ৩২ হাজার ৬৭৮ কিলোমিটারে এবং গ্রামীণ সড়ক প্রায় ৭৬ গুন বেড়ে ২ লাখ ৩৭ হাজার ৪৪৬ কিলোমিটারে উন্নীত হয়েছে। নির্মিত হয়েছে পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল ইত্যাদি মতো গর্ব করার অবকাঠামো।’

আধুনিক ও টেকসই মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলার জন্য ইতোমধ্যে বিভিন্ন মহাসড়কে ১ হাজার ৪৩৯টি সেতু নির্মাণ/পুনর্নির্মাণ করা হয়েছে এবং ৮৫১ দশমিক ৬২ কিলোমিটার জাতীয় মহাসড়ক প্রশস্ত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রেলখাতের উন্নয়ন উল্লেখ করে তিনি বলেন, ‘মোট রেলপথ ২ হাজার ৩৫৬ কিলোমিটার থেকে দেড় গুন বৃদ্ধি পেয়ে হয়েছে ৩ হাজার ৪৮৬ কিলোমিটার।’

সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘২০৪১ সাল নাগাদ ১২টি এক্সপ্রেসওয়ে এবং ১০ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা আছে।’

এর আগে, দুপুরে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই বিভাগের আরো খবর