
কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জের; প্রতিপক্ষের হামলায় মোক্তার আলী (৪৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উলিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।নিহত মোক্তার আলী (৪৮) ব্যাপারীপাড়া গ্রামের মনছর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোক্তার আলীর সঙ্গে একই গ্রামের খয়বর আলী গংদের জমি নিয়ে বিরোধ চলে চলছিল। এরই জের ধরে রোববার সকালে তিনি ব্যাপারীপাড়া নতুন চরে বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যান মোক্তার আলী।
এ সময় খয়বর আলীর ছেলে শফিকুল ইসলাম, হানিফ আলীর ছেলে মোন্তাজ, এনতাজ, নূর ইসলামের ছেলে রবিউল ইসলাম দেশীয় অস্ত্র দিয়ে মোক্তার আলীর ওপর হামলা চালায়। এতে তার মৃত্যু হয়।
উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, “তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বলে জানতে পেরেছি। দীর্ঘ ১৭ বছর ধরে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলছে।” তিনি আরো জানান, প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রকৃয়া চলমান।
Leave a Reply