1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জমি নিয়ে বিরোধ; নিহত-১ - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

জমি নিয়ে বিরোধ; নিহত-১

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০২৪ ১২:৫৫ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জের; প্রতিপক্ষের হামলায় মোক্তার আলী (৪৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উলিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।নিহত মোক্তার আলী (৪৮) ব্যাপারীপাড়া গ্রামের মনছর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোক্তার আলীর সঙ্গে একই গ্রামের খয়বর আলী গংদের জমি নিয়ে বিরোধ চলে চলছিল। এরই জের ধরে রোববার সকালে তিনি ব্যাপারীপাড়া নতুন চরে বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যান মোক্তার আলী।

এ সময় খয়বর আলীর ছেলে শফিকুল ইসলাম, হানিফ আলীর ছেলে মোন্তাজ, এনতাজ, নূর ইসলামের ছেলে রবিউল ইসলাম দেশীয় অস্ত্র দিয়ে মোক্তার আলীর ওপর হামলা চালায়। এতে তার মৃত্যু হয়।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, “তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বলে জানতে পেরেছি। দীর্ঘ ১৭ বছর ধরে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলছে।” তিনি আরো জানান, প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন‌্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রকৃয়া চলমান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *