1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ১:৩৩ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামী মোঃ রহিমুল হক (৩৬) কে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১০ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে ফুলবাড়ী উপজেলার মিয়াপাড়া বাজার হতে রহিমুলকে আটক করা হয়।

এর আগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউপির ধনীরাম গ্রামের ভিকটিম রশিদা বেগম এর সাথে ৬ বছর পূর্বে ফুলবাড়ী শিমুলবাড়ী মিয়াপাড়া এলাকার মো. রহিমুল হক (৩৬) এর সাথে বিবাহ হয়। তাদের ১ টি ৪ বছরের মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ভিকটিমের স্বামীসহ শশুরপক্ষের লোকজন ভিকটিমের পিতার নিকট যৌতুক দাবি করে আসছিলো।
এরই ধারাবাহিকতায় গত ৯ জুন বিকাল আনুমানিক ৪টায় ভিকটিমকে তার স্বামীসহ শশুরবাড়ির অন্যান্য সদস্যগন যৌতুকের দাবিতে মারপিট করে, এবং মারপিটের এক পর্যায়ে ভিকটিম মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ার সংবাদ ভিকটিমের পিতা জানতে পেরে ভিকটিমকে তাৎক্ষণিক লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে রশিদা বেগমের মৃত্যু হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। আজ ঘাতক স্বামী রহিমুল হককে আটক করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *