1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তিস্তায় নৌকা ডুবির ঘটনায় মৃত শিশুসহ ১৭ জন উদ্ধার; নিখোঁজ-৮ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

তিস্তায় নৌকা ডুবির ঘটনায় মৃত শিশুসহ ১৭ জন উদ্ধার; নিখোঁজ-৮

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ১২:৫০ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের তিস্তা নদীতে যাত্রীবোঝাই একটি নৌকা স্রোতে ডুবির ঘটনা ঘটেছে। এতে এক শিশুর মরদেহ সহ ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার তিস্তাপাড়ে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আয়শা খাতুন নামের আড়াই বছরের এক শিশুর মরদেহসহ ১৭ জনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধারকৃতদের মধ্যে ৯ জনকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ছাড়াও অন্তত আটজন এখনো নিখোঁজ রয়েছে। নিহত শিশু আয়শা খাতুন খামার দামারহাট গ্রামের আজিজুর রহমানের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্বাস আলী।
স্হানীয়রা জানান, উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট এলাকার জয়নাল আবেদীনের পরিবার ও তার আত্মীয় স্বজনসহ ২৬ জন একটি নৌকায় তিস্তার ওপারে রংপুর পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের আলীবাবা থিম পার্ক এলাকায় জয়নাল আবেদীনের ছেলের শ্বশুর বাড়ী থেকে ঈদের দাওয়াত খেয়ে বাড়ী ফিরছিলেন।
এরই মধ্যে সন্ধ্যার দিকে খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় তিস্তা নদীর প্রবল স্রোতে নৌকাটি উল্টে নদীতে ডুবে যায়। এ সময় নৌকার যাত্রী কামাল হোসেন, শরীফা বেগমসহ কয়েকজন সাঁতরে তীরে উঠেন এবং কিছু যাত্রীকে স্থানীয় লোকজন নৌকায় করে উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, গতরাত ১টা পর্যন্ত আড়াই বছরের একজন শিশুর মরদেহসহ ১৭ জন জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের সবার বাড়ী বজরা ইউনিয়নের চর পশ্চিম বজরা এলাকায়।
উদ্ধারকৃত যাত্রীদের উদধৃতিদিয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, নৌকা ডুবির ঘটনায় নৌকায় যাত্রী হিসেবে তারা ২৬ জন ছিলেন। এ পর্যন্ত নদী থেকে একজন মৃত শিশুসহ ১৭ জন জীবিত উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে এখনও অন্তত আটজন নিখোঁজ আছে। তবে আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান বলেন, নৌকা ডুবিতে আড়াই বছরের এক শিশু মারা গেছে। স্থানীয়দের নিকট ৭-৮ জন নিখোঁজের কথা শুনেছি।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্হল পরিদর্শন করেছি। একজন শিশুর মৃত্যু হয়েছে এটা নিশ্চিত। তবে কতজন নিখোঁজ রয়েছেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *