1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চা গবেষণা ইনস্টিটিউটে গুনগতমানের চা উৎপাদনে ৬ দিনের প্রশিক্ষণের উদ্বোধন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

চা গবেষণা ইনস্টিটিউটে গুনগতমানের চা উৎপাদনে ৬ দিনের প্রশিক্ষণের উদ্বোধন

তিমির বনিক
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪ ৪:৩০ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে গুনগতমান সম্পন্ন চা উৎপাদনে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ও দিনব্যাপী টি টেস্টিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ই জুলাই) দিনে শ্রীমঙ্গলস্থ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে চা উৎপাদনে ৬দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ও দিনব্যাপী টি টেস্টিং সেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি।

চা গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট পরিচালক ড. মো. ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ নুরুল্লাহ নূরী, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, জেমস ফিনলে চা কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী।

উল্লেখ্য; টি টেস্টিং সেশনে দেশের প্রায় ৭০ টি চা-বাগান অংশগ্রহন করে এবং প্রশিক্ষণ কোর্সে ২৫ জনসহ সিনিয়র টি প্ল্যান্টার্স, চা-বাগানের জিএম, ডিজিএম, ব্যবস্থাপক, সহকারি ব্যবস্থাপক, চা-বিজ্ঞানী, চা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ প্রায় দুই শতাধিক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

এই বিভাগের আরো খবর