1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শ্রীমঙ্গলে সেনাবাহিনীর সহায়তায় পুলিশিং কার্যক্রম শুরু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর সহায়তায় পুলিশিং কার্যক্রম শুরু

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ৩:১১ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে থানায় তিনভাগের দুই ভাগ পুলিশ সদস্য কাজে যোগদান করেছেন। শনিবার (১০ আগস্ট) থেকে কাজে যোগদান করে কার্যক্রম শুরু করেন থানাপুলিশ।

রোববার বিকেলে প্রত্তহ পরিদর্শনের অংশ হিসেবে শ্রীমঙ্গল থানা পরিদর্শণ শেষে উপজেলার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মেজবা বলেন, আজ থেকে থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ভুক্তভোগীরা তাদের অভিযোগ থানায় লিখিত আকারে দিতে পারবেন। তিনি সাংবাদিকদের নিকট অনুরোধ করেন জনগণের নিকট এই বার্তা পৌঁছে দিতে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিতে কাজ শুরু করেছে। এক্ষেত্রে সেনাবাহিনী যতদিন প্রয়োজন ততদিন পুলিশ ও জনগণের পাশে থাকবে।

এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, শ্রীমঙ্গল থানা পুলিশ তার পুরো কার্যক্রম দ্রুততম সময়ে অতীতের রুপে ফিরে যাবে। তিনভাগের দুই ভাগ পুলিশ কর্মকর্তারা তাদের কাজে যোগদান করেছে বাকীরা দুই একদিনের ভেতর যোগদিবেন বলে তিনি আশাবাদী। আপাততঃ থানা কম্পাউন্ডের কি কি ক্ষতি হয়েছে তালিকা করে তার হিসেবনিকেশ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব,‌‌‌ র‍্যাব-৯ শ্রীমঙ্গল আঞ্চলিক ক্যাম্পের অধিনায়ক এএসপি ইকরামুল ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়।

এই বিভাগের আরো খবর