1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে সালমান এফ রহমানের মালিকানাধীন  ঔষধের গাড়ি থেকে ইয়াবা উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

মুন্সীগঞ্জে সালমান এফ রহমানের মালিকানাধীন  ঔষধের গাড়ি থেকে ইয়াবা উদ্ধার

লিটন মাহমুদ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ১১:৫৮ এএম
শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কাভার্ড ভ্যান থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাবেরচর বাসস্ট্যান্ড এলাকার সড়ক‌ হতে এ সমস্ত ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাভার্ড ভ্যানটির হেলপারকে আটক করে গজারিয়া থানায় সোপর্দ করে শিক্ষার্থীরা।

আটক হেলপারের  সোহাগ (২৩)। সে নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামের জেল হকের ছেলে।

শিক্ষার্থীরা ও পুলিশ জানায়, গত কয়েকদিনের মতো আজও সকাল থেকে শিক্ষার্থীরা মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলো। দুপরে চট্টগ্রাম থেকে টঙ্গীগামী একটি কাভার্ড ভ্যানকে থামানো হয়। তল্লাশি করা হলে হেলপারের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এটিএম আক্তারুজ্জামান এ খবর নিশ্চিত‌ কর‌ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেছে। জব্দ করা কাভার্ড ভ্যান আমাদের হেফাজতে আছে।

এই বিভাগের আরো খবর