1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছাত্রলীগ নেতাকর্মীদের কর্মকাণ্ডে নজর রাখছেন গোয়েন্দারা - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩ কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি

ছাত্রলীগ নেতাকর্মীদের কর্মকাণ্ডে নজর রাখছেন গোয়েন্দারা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ৮:৩৬ এএম
শেয়ার করুন

ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর তারা যাতে রাজধানীসহ দেশের কোথাও কোনো কার্যক্রম চালাতে না পারে সেই প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিষিদ্ধ হওয়ার ফলে সংগঠনটি সভা-সমাবেশ করতে পারবে না। এমনকি গোপন কোনো স্থানে একাধিক সদস্য মিলিত হলেও তাদের গ্রেপ্তার করা হবে। সভা-সমাবেশ করলে নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হবে।

এই দুটি আইনেই যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। পুলিশ ও আইনজীবীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

গত ৫ আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ওঠে। গত মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

পরদিন বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে।

খোঁজ নিয়ে জানা গেছে, নিষিদ্ধ হওয়ার পর থেকেই ছাত্রলীগের কর্মকাণ্ডের ওপর নজর রাখছেন গোয়েন্দারা। পুলিশও প্রস্তুতি নিয়ে রেখেছে তাদের দমনের। নিষিদ্ধের পর প্রতিক্রিয়া দেখাতে দেশের কোথাও তারা ঝটিকা মিছিল বের করে কি না তা নজরে রাখছেন গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জানতে চাইলে ডিএমপির ডিসি (মিডিয়া) মুহম্মদ তালেবুর রহমান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে তারা (ছাত্রলীগের নেতাকর্মী) কোনো সভা-সমাবেশ করতে পারবে না। করলে মামলা দেওয়া হবে।’

এই বিভাগের আরো খবর