1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রেসিডেন্ট পদে ট্রাম্পের বিজয়ে চীন যা বলছে - আজকের কাগজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৫৬ পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে সাপাহার কলেজে ছাত্রদলের ডাস্টবিন স্থাপন চরফ্যাশনে পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক জেলহাজতে হিলিতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঝিনাইগাতী গারো পাহাড়ে মাদক কারবারিদের এলাকায়,সাংবাদিক ঢুকলেই হত্যার হুমকি কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ৮ শ্রেণির মানুষ ফ্যামিলি কার্ড পাবেন না ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের তথ্য চেয়েছে সরকার কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত

প্রেসিডেন্ট পদে ট্রাম্পের বিজয়ে চীন যা বলছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ ১২:৩০ পিএম
শেয়ার করুন

মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় তারা। আজ বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে মাও নিংকে সাংবাদিকরা প্রশ্ন করেন, হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসা যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কে কতটা প্রভাব পড়বে?

জবাবে মাও নিং বলেন, ‘যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমাদের নীতি একই থাকবে। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক পারস্পপরিক শ্রদ্ধাবোধ, শান্তিপূর্ণ সহাবস্থান ও উভয়ের সমান স্বার্থ রক্ষার সহযোগিতার নীতিতে এগিয়ে নেব।’

এদিকে, প্রেসিডেন্ট পদে জয়লাভ করায় ট্রাম্পকে অভিনন্দন জানানো শুরু করেছেন বিশ্বনেতারা। সবার প্রথমে অভিনন্দন জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘ইতিহাসের সেরা প্রত্যাবর্তন করায় আপনাকে অভিনন্দন।’ ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।

অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এক্স এ দেওয়া পোস্টে মোদি বলেন, ‘আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ঐতিহাসিক নির্বাচনি জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের ওপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহী। আসুন আমরা একসঙ্গে আমাদের জনগণের উন্নয়নের জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।’

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘সম্মান এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা চার বছর একসঙ্গে কাজ করতে প্রস্তুত।’ ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে জয়ী হননি। ‘ম্যাজিক ফিগার’ ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোটের বেশি পেয়েছেন তিনি। বেসরকারিভাবে এখন পর্যন্ত ২৭৬টি ভোট পেয়েছেন তিনি। এরই মধ্যে ফ্লোরিডার মঞ্চে বিজয় ভাষণ দিয়েছেন ট্রাম্প।

এই বিভাগের আরো খবর