1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রেতাত্মাদের জনগণকে নিয়ে মোকাবিলা করা হবে - আজকের কাগজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে অগ্নিসংযোগের অভিযোগ

ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রেতাত্মাদের জনগণকে নিয়ে মোকাবিলা করা হবে

দাউদকান্দি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:১২ পিএম
শেয়ার করুন

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রেতাত্মাদের যে কোনো ষড়যন্ত্র জনগণকে নিয়ে মোকাবিলা করা হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ জুলাই-আগস্টে বাংলাদেশের ১৫শ লোক হত্যা করেছে এবং হাজার হাজার ছাত্র-জনতাকে আহত করেছে। দাউদকান্দিতে আওয়ামী সন্ত্রাসীরা বাবু ও রিফাতকে গুলি করে হত্যা করেছে। তাই জুলাই-আগস্টে যাদের হাতে বাংলাদেশের নিরীহ মানুষের প্রাণ গেছে তাদের এখনো বিচারের আওতায় আনা হয়নি। দেশে নানা ষড়যন্ত্র চলছে।

শনিবার বিকালে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গণহত্যাকারী পতিত স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক অবৈধ কর্মসূচির প্রতিবাদ ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দাউদকান্দি ও তিতাস উপজেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ এসব কথা বলেন।

দাউদকান্দি পৌর বিএনপি সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে সামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দীন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাসেদ, সদস্য সচিব রিমন খন্দকার প্রমুখ।

এই বিভাগের আরো খবর