1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মুন্সীগঞ্জের শ্রীনগরে কবরস্থান থেকে ৪ খুলি চুরি - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সঞ্চয়পত্র, এফডিআর ও ডাকঘর সঞ্চয়: কোথায় কত মুনাফা ও কেমন ঝুঁকি ইরানের সঙ্গে যুদ্ধে তেল কোম্পানিগুলো মুনাফা লুটছে: বার্নি স্যান্ডার্স বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে নতুন রহস্যময় তরুণী দাবি না মানলে এক দফা অনিবার্য হবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ করতে হবে: রিজভী পল্টনে সাবেক আইজিপির ছেলের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত পরবর্তী সংসদ অধিবেশনেই পাশ হবে সৌরবিদ্যুৎ আইন: জ্বালানিমন্ত্রী শেষ বলে অবিশ্বাস্য হার, হংকং সিক্সেস থেকে বিদায় বাংলাদেশের ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৩৬৯১ মামলা

মুন্সীগঞ্জের শ্রীনগরে কবরস্থান থেকে ৪ খুলি চুরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ৩:২৮ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার চারীগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে কবর খুঁড়ে ৪ টি কঙ্কাল চুরি হয়েছে। এছাড়া আরো অন্তত ১২ টি কবর আংশিক খুঁড়ে রেখেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবাট (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে চোর চক্র এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানান স্থানীয়রা। পরে দুপুরে স্থানীয়রা প্রায় ১২ টি কবর খুঁড়া দেখে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা।

খবর পেয়ে  ঘটনা স্থলে পুলিশের একটি টিম আসে। কবর স্থানের ১২ টি কবর খুঁড়া অবস্থায় দেখা গেলেও চারটি কবর থেকে খুলি চুরি করে নিয়ে যায় চোর চক্র।

শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, কবরস্থানগুলোতে প্রাচীর না থাকাতে চোর চক্র অতিসহজে নেক্কার জনক এ ঘটনা ঘটাতে সক্ষম হয়।

তিনি কবরস্থানের কমিটিকে চারিদিকে প্রাচীর দেওয়ার অনুরোধ করেন।

তিনি আরো বলেন, কবর খুঁড়ে কঙ্কাল চুরি হবার ঘটনাগুলো তারা খতিয়ে দেখা হচ্ছে। যারা জাদু বিদ্যায় জড়িত কিংবা তন্ত্র মন্ত্রকারীরা খুলিগুলি  চুরি করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। কবরস্থান থেকে খুলি চুরির ঘটনাটি তারা গুরুত্বের সাথে দেখছেন। এই চক্রটিকে আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

অতি দ্রুততম সময়ে এ চোর চক্র গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এএসপি।

প্রসঙ্গত,  এর আগে চলতি সপ্তাহে শ্রীনগর উপজেলার পূর্ব বেজগাঁও কবর থেকে দুই দফায় চুরির ঘটনায় ১১ টি খুলি চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

এই বিভাগের আরো খবর