1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
নিজেদের পাতা ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সঞ্চয়পত্র, এফডিআর ও ডাকঘর সঞ্চয়: কোথায় কত মুনাফা ও কেমন ঝুঁকি ইরানের সঙ্গে যুদ্ধে তেল কোম্পানিগুলো মুনাফা লুটছে: বার্নি স্যান্ডার্স বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে নতুন রহস্যময় তরুণী দাবি না মানলে এক দফা অনিবার্য হবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ করতে হবে: রিজভী পল্টনে সাবেক আইজিপির ছেলের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত পরবর্তী সংসদ অধিবেশনেই পাশ হবে সৌরবিদ্যুৎ আইন: জ্বালানিমন্ত্রী শেষ বলে অবিশ্বাস্য হার, হংকং সিক্সেস থেকে বিদায় বাংলাদেশের ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৩৬৯১ মামলা

নিজেদের পাতা ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ১:৪৮ পিএম
শেয়ার করুন

শরীয়তপুরের জাজিরায় ভুট্টা ক্ষেতকে বন্যপ্রাণীর হাত থেকে রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন কৃষক ইদ্রিস খাঁ। সেই ফাঁদেই বিদ্যুতায়িত হয়ে কৃষক দম্পতি নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানার বালিয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পদ্মাসেতু দক্ষিণ থানার বালিয়া কান্দি এলাকার মৃত মঙ্গল খাঁর ছেলে ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইদ্রিস খাঁ ভুট্টা ক্ষেত বন্যপ্রাণী থেকে রক্ষার জন্য বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন। তবে সেটি বন্ধ করতে ভুলে যান। সকালে ক্ষেত দেখতে গেলে অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী শেফালী বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর