
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা সদরে বিএনপির দুই গ্রুপে দাওয়া পাল্টা দাওয়া ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় মধ্যনগর উপজেলা সদর, বাজার ও আশপাশে ১৪৪ ধারা জারি করেন।
শুক্রবার (২১ ফেব্রুুয়ারী) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে রাত ১০ টা ৩০ মিনিট পর্যন্ত বিএনপির দুই গ্রুপের দাওয়া পাল্টা দাওয়া চলে।
জানাযায়, ডেভিড হান্টে অভিযান চালিয়েে একজন নিরঅপরাধ ও নিরীহ যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়।
জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আঃশহীদ গ্রুপ, ডেভিল হান্ট নামে অহেতুক নিরীহ মানুষকে হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ কারীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। পরর্বতীতে বিএনপির অপর পক্ষের একটি গ্রুপ ক্ষিপ্ত হয়ে, আঃ শহীদের ব্যাক্তিগত অফিস ভাংচুর করেছে।
এতে মধ্যনগর উপজেলা সদর বাজার সহ আশপাশে চরম উত্তেজনা বিরাজ করায় এবং যেকোনো সময় আইন শৃঙ্খলা অবনতিসহ সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির সমূহের সম্ভবনা থাকায়, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৯৯৮ এর ১৪৪ ধারা জারি করেছে এবং পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের সভা,মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। শনিবার বিকাল পর্যন্ত কোনো দূঃঘটনা ঘটেনি।পরিস্থিতি তমতমে অবস্থা বিরাজ করছে।