1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নিজের বাড়ির মতো ভোট কেন্দ্র পাহারা দেবেন: সিইসি - আজকের কাগজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে ‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ কটিয়াদীতে তিতাস গ্যাসের চোরাই লিকেজ পাইপ, অবৈধ চুনের কারখানার দুইজন গ্রেফতার ধর্মপাশায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ, অন্যথায় গ্রেপ্তার নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড পিএইচডি’র সুযোগ পেলেন বেরোবি শিক্ষার্থী ইমন বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে রোববার নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি দুবাইয়ে ২০ মিনিটের ব্যবধানে ৭ বিস্ফোরণ

নিজের বাড়ির মতো ভোট কেন্দ্র পাহারা দেবেন: সিইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ২:০০ পিএম
শেয়ার করুন

নির্বাচন কমিশন (ইসি) কারও হুকুমমতো চলবে না বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ শনিবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় নিজের বাবা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘দেশবাসীকে সঙ্গে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই, শুধু ভোট দেওয়ার আন্দোলন নয়, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমি যেভাবে পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দেবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে। যাতে সুন্দর একটি নির্বাচন হয়। ’

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা এমন ভোট উৎসব করতে চাই, মানুষ যাতে ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদ্‌যাপন করতে পারে। আগে প্রশাসনের সহযোগিতা আপনারা ঠিকমতো পাননি, এবার আপনারা পাবেন। আমরা চাই একটা নিরপেক্ষ, সুন্দর ত্রুটিমুক্ত নির্বাচন হোক। ’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কারও হুকুম মতো চলবে না, সরকারের চাহিদানুযায়ী চলবে না। আইন যে ক্ষমতা দিয়েছে সে অনুযায়ী ষোলআনা চলবে। আমরা কারও পক্ষে কাজ করি না, করব না। এটা আমাদের অঙ্গীকার।

এই বিভাগের আরো খবর