1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
নিজের বাড়ির মতো ভোট কেন্দ্র পাহারা দেবেন: সিইসি - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে নতুন রহস্যময় তরুণী দাবি না মানলে এক দফা অনিবার্য হবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ করতে হবে: রিজভী পল্টনে সাবেক আইজিপির ছেলের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত পরবর্তী সংসদ অধিবেশনেই পাশ হবে সৌরবিদ্যুৎ আইন: জ্বালানিমন্ত্রী শেষ বলে অবিশ্বাস্য হার, হংকং সিক্সেস থেকে বিদায় বাংলাদেশের ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৩৬৯১ মামলা ওষুধের মূল্যকে কেন্দ্র করে রুয়েট শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: থানায় জিডি শিক্ষার্থীর স্বাধীন বাংলা

নিজের বাড়ির মতো ভোট কেন্দ্র পাহারা দেবেন: সিইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ২:০০ পিএম
শেয়ার করুন

নির্বাচন কমিশন (ইসি) কারও হুকুমমতো চলবে না বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ শনিবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় নিজের বাবা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘দেশবাসীকে সঙ্গে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই, শুধু ভোট দেওয়ার আন্দোলন নয়, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমি যেভাবে পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দেবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে। যাতে সুন্দর একটি নির্বাচন হয়। ’

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা এমন ভোট উৎসব করতে চাই, মানুষ যাতে ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদ্‌যাপন করতে পারে। আগে প্রশাসনের সহযোগিতা আপনারা ঠিকমতো পাননি, এবার আপনারা পাবেন। আমরা চাই একটা নিরপেক্ষ, সুন্দর ত্রুটিমুক্ত নির্বাচন হোক। ’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কারও হুকুম মতো চলবে না, সরকারের চাহিদানুযায়ী চলবে না। আইন যে ক্ষমতা দিয়েছে সে অনুযায়ী ষোলআনা চলবে। আমরা কারও পক্ষে কাজ করি না, করব না। এটা আমাদের অঙ্গীকার।

এই বিভাগের আরো খবর