1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
জামালগঞ্জে কৃষি মেলায় কারিতাস বাংলাদেশ - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির স্পোর্টস উইংয়ে যোগ দিচ্ছেন নাজমুল আবেদীন ও এম নাজমুল ইসলাম এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয়: শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ মিরপুরে পোশাক শ্রমিক বিক্ষোভ: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফ্লোরিডায় বিধ্বস্ত ব্যক্তিগত বিমান: পাইলটের শেষ বার্তা ও মর্মান্তিক পরিণতি ১৪ বছর পর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূর লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ হার্ভার্ডের লিড ফেলোশিপ ২০২৭–২৮: আবেদনের সুযোগ ১৫ নভেম্বর পর্যন্ত ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯: তদন্তে নামল এনটিএসবি সিলেটে জন্মদিন উদযাপন করলেন তৌসিফ, সঙ্গী ছিলেন সাফা ও টয়া এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে

জামালগঞ্জে কৃষি মেলায় কারিতাস বাংলাদেশ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৫৯ এএম
শেয়ার করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রার মাঠে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কায়সার আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তফা ইকবাল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অপর দিকে কারিতাস বাংলাদেশ ইএলএসআরপি প্রকল্পের এতে উপস্থিত ছিলেন ইএলএসআরপি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েক এবং মাঠ সহায়ক অশ্বিনী কুমার রায়, উপেন্দনাথ রায় ও রাকিব হাসান।

স্টল পরির্দশনে কৃষি আওতাধীন মিষ্টি লাউ, শর্শা, সীম, আলু, বিভিন্ন প্রজাতির ধান, জৈব স্যার, মাটি সংরক্ষণ অনেক প্রশংসনীয় এবং কার্যকর।  উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ সহজ হয়েছে। এ প্রযুক্তিতে কৃষকের কষ্ট কমে এসেছে। প্রযুক্তির সদ্য ব্যবহার করে কৃষক ধানের বাম্পার ফলন করছে। আমাদের সামনে বৈশাখ মাস। কম্বাইন হারভেস্টার দিয়ে প্রচুর পরিমাণ ধান কাটা যায়। এই পদ্ধতিটা ব্যবহার করায় খরচ অনেকটা কমে আসছে। সরকার কৃষির প্রতি খুবই গুরত্ব দিচ্ছে। কৃষিযন্ত্র সঠিকভাবে ব্যবহার করলে কৃষিকাজে লাভজনক হওয়া যায়। হাওরের ফসলরক্ষা বাঁধে সকলের নজরদারি থাকতে হবে।

এই বিভাগের আরো খবর