1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জুলাই শহিদের মেয়েকে ধর্ষণকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

জুলাই শহিদের মেয়েকে ধর্ষণকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ ৩:১১ পিএম
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পটুয়াখালীর দুমকিতে জুলাই বিপ্লবে শহিদের মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজন আসামির নাম শোনা গেছে। একজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্য যে আসামি তাকে গ্রেফতার করতে হবে এবং শুধু এ ঘটনা নয় এ ধরনের ঘটনা রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকার যে আইন পরিবর্তনের চিন্তাভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে আমরা চাই যে, সেটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়।

বৃহস্পতিবার বিকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসীম উদ্দিনের মেয়েকে (১৭) রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। তিনি দুপুর দেড়টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীর চিকিৎসার খোঁজখবর নেন।

ডা. তাসনিম জারা বলেন, অপরাধ যারা করছে তারা পুরোপুরি সমাজে ঘুরে বেড়াবে। আর যারা নির্যাতিত তাদের কাঁদতে কাঁদতে বিচার চাইতে হবে। সমাজে এমনটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এ পরিস্থিতি আমাদের উত্তরণ করতেই হবে। যারা দোষী তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বিগত বছরগুলোতে যেমন বিচারহীনতার সংস্কৃতি ছিল, সেটা থেকে আমাদের বের হতেই হবে।

ডা. জারা ভুক্তভোগীর বরাত দিয়ে আরও বলেন, ভুক্তভোগী তাকে জানিয়েছে- ‘আমি মেয়ে হিসেবে বিচার চাই না। আমি চাই বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে যাতে আমার জন্য ন্যায়বিচার হয়।’ আমাদের মনে রাখতে হবে যদি ন্যায়বিচারে দেরি হয়, সেটা এক ধরনের অন্যায়ের পক্ষ নেওয়া। ন্যায়বিচার প্রত্যেকের মৌলিক অধিকার।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, আইনগতভাবে এনসিপির পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দেওয়া প্রয়োজন বা দেওয়া দরকার আমাদের দলের পক্ষ থেকে দেব; যাতে এ মামলার সুষ্ঠু বিচার হয়।

অপরদিকে ভুক্তভোগীর খোঁজখবর নিতে তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল হাসান মামুনের নেতৃত্বে পটুয়াখালী আসে। তারা বিকাল ৩টায় হাসপাতালে ভুক্তভোগীর খোঁজখবর নেয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম পটুয়াখালীতে সফরকালে তার সঙ্গে আব্দুল হান্নান মাসুদ, ডা. তাসনিম জারাসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শহিদ জসীম উদ্দীনের মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ পেছন থেকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত। একপর্যায়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ভুক্তভোগী বুধবার থানায় হাজির হয়ে অভিযোগ দেন। পুলিশ বিকাল ৩টায় মামলা গ্রহণ করে। গ্রেফতার করা হয় অভিযুক্ত সাকিব মুন্সিকে।

পুলিশ জানায়, অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগের আরো খবর