1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবশেষে সোনার দাম কমানোর ঘোষণা - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

অবশেষে সোনার দাম কমানোর ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫ ৪:৫৩ পিএম
শেয়ার করুন

অবশেষে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (২৩ ফেব্রুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভরিতে ১ হাজার ১৫৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা। নতুন এই দর আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।

এতে বলা হয়, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরির দাম পড়বে ১ লাখ ২৫ হাজার ৪৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩ হাজার ৪০১ টাকা। তবে রূপার দাম বাড়ানো বা কমানোর কোনো ঘোষণা আসেনি।

এ নিয়ে চলতি বছর ৯ দফায় সোনার দাম সমন্বয় করল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে জানুয়ারিতে ৩ দফায় এবং ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত ৬ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যার মধ্যে সোনার দাম এবারই প্রথম কমানো হয়েছে।এর আগে ২০২৪ সালে মোট ৬২ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর সোনার দাম কমানো হয়েছিল ২৭ বার।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *