1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অভিনেত্রী দিলারা জন্মদিনে বিশেষ ‘সারপ্রাইজ’ পেলেন - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

অভিনেত্রী দিলারা জন্মদিনে বিশেষ ‘সারপ্রাইজ’ পেলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩ ১২:৫৫ পিএম
শেয়ার করুন

৮০-কে পেছনে ফেলে ৮১ বছরে পা রাখলেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। এর মধ্যে তার অভিনয় ক্যারিয়ারই ৬০ বছরের বেশি। আর এখনও অভিনয়ে তারুণ্যে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। বিশেষ এদিনে এই অভিনেত্রী পেলেন বিশেষ উপহার। যাকে দিলারা জামান বিশেষ ‘সারপ্রাইজ’ বলেও আখ্যা দিলেন।  

অভিনেত্রী বলেন, ‘এবার জন্মদিনে বিশেষ সারপ্রাইজ পেলাম। আর তা এল আমার মেয়েদের পক্ষ থেকে। আমার দুই মেয়ে দেশের বাইরে থাকে। দুই মেয়েকে এক সঙ্গে দেখি না, বহু বছর। কিন্তু এবার দুই মেয়ে আমার জন্মদিন ও ঈদ কাটানোর জন্য দেশে এসেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’

তিনি আরও বলেন, ‘রাতে বড় মেয়ে বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাটে। নাতি-নাতনিরা সবাই ছিল। সবাই মিলে খুব আনন্দ করেছি। এবার মেয়েরা আমার সঙ্গে ঈদ করবে। পরিকল্পনা আছে ঈদের পর ওদের নিয়ে ঘুরতে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কোনো অপ্রাপ্তি কি আছে? জানতে চাইলে বর্ষীয়ান এই অভিনেত্রী বলেন, ‘না না, কোনো অপ্রাপ্তি নেই। এই অভিনয় দিয়েই দেশের মানুষের ভালোবাসা পেয়েছি। আর আমিও অভিনয়কে খুব ভালোবাসি। আমার ভেতরেও অভিনয়ের ক্ষুধাটা আছে। তাই তো এখনও অভিনয়টা করে যাচ্ছি।’

এই বিভাগের আরো খবর