1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আ.লীগের ফিরে আসার সম্ভাবনা নাই: ডা. তাহের - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের

আ.লীগের ফিরে আসার সম্ভাবনা নাই: ডা. তাহের

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫ ২:১৭ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা নাই। এখন দেশ একটা জটিল সময় পার করছে। সবাইকে ধৈর্য ও  ইতিবাচক মনোভাব নিয়েই ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ আয়োজিত স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা-২০২৫ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বর্তমানে যারা সরকারের দায়িত্বে আছে, যারা অন্যান্য পেশায় আছে বা রাজনীতিবিদসহ প্রত্যেকেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এমন কোনো ভূমিকা বা বক্তব্য দেওয়া উচিত হবে না- যাতে নতুন করে উত্তেজনা এবং দেশে সমস্যার সৃষ্টি হবে। এটা অস্বাভাবিক নয় বিভিন্ন দলের কিছুটা মত পার্থক্য থাকবে। তবে এটা আলোচনা করেই সমাধান করতে হবে।
নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেন, সরকার যদি ডিসেম্বরে নির্বাচন করে জামায়াতের কোনো আপত্তি নেই। দুই মাস পরে করলেও জামায়াতের আপত্তি নেই। তবে সরকারের উচিত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া। জামায়াত দুটি রোডম্যাপ চেয়েছে একটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ অপরটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ।
প্রয়োজনীয় বিষয় নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজই হচ্ছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা করা। তার পাশাপাশি কিছু সংস্কার করার প্রয়োজন আছে। যেটা একটি সুস্থ নির্বাচনের জন্য এবং সঠিক রাজনীতি করার জন্য সহায়ক হবে।
স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য  বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. শাহিনুল আলম বলেন, হেলথ সিস্টেমে রাজনৈতিক নেতৃত্ব আমাদের জন্য বিরাট বোঝা হয়ে গেছে। আপনারা খেয়াল করলে দেখবেন, ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে শুরু করে প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট মেডিকেল কলেজ সবকিছুই রাজনৈতিক নিয়ন্ত্রণের অধীনে চলে।
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের রোগীদের কথা মাথায় রেখে এভিডেন্স উইথ মেডিসিনে চিকিৎসকদের একটা অবস্থান নেওয়া প্রয়োজন। কারণ এ দেশে ৭০ শতাংশ খরচ রোগীর পকেট থেকে যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. হুমায়ুন কবির,সেন্ট্রাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক হাজী নুর উদ্দিন, কলেজের অধ্যক্ষ ডা. সফিকুর রহমান পাটোয়ারী, কুমিল্লা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন, কলেজের উপাধ্যক্ষ ডা. জহিরুল হক, ডা. ফজলুল হক, মেডিকেল কলেজের ডিজিএম বেলাল হোসাইনসহ আরও অনেকে। অনুষ্ঠানে স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এই বিভাগের আরো খবর