শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শতকোটি টাকার সেতু অচল, ৫.৭১ একর জমিতে সাত বছরের জট! চাঁদা দাবির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনায় এসআরবি’র জালে গ্রেপ্তার ১ সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: প্রধানমন্ত্রী শাহরুখের সঙ্গে তুলনাকে প্রশংসা হিসেবেই দেখেন আরিয়ান खान মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী মিরপুরে স্বর্ণ ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাগাভাগি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আট রেলের টিকিটিংয়ে নতুন টেন্ডার: আসছে আরও নতুন লোকোমোটিভ কটিয়াদীতে ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত দেশের প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’ নওগাঁয় পাঁচ হাজার বস্তা মজুদ সার জব্দ ব্যবসায়ীর জরিমানা সরকারি মূল্যে বিক্রি

আইসিজে: রোহিঙ্গা গণহত্যায় জড়িত মিয়ানমারের সেনাবাহিনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৪:৩৯ পিএম
Advertisement
শেয়ার করুন

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ভয়াবহ দমন-পীড়ন ও নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের এই সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার রায় ঘোষণা করতে গিয়ে জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনী ব্যাপক যৌন সহিংসতা ও শিশুদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে।

আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় পাঠের সময় জানান, ওই সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যার পর্যাপ্ত প্রমাণ রয়েছে। এছাড়া যারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছিল, তাদের ওপরও সেনাবাহিনী পরিকল্পিত হামলা চালিয়েছিল বলে আদালত পর্যবেক্ষণ দেয়।

রোহিঙ্গাদের বিরুদ্ধে এই গণহত্যার অভিযোগ তুলে ২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আইসিজেতে মামলাটি দায়ের করে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা ওই মামলায় ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনা হয়েছিল। মিয়ানমার অবশ্য শুরু থেকেই এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। দেশটির দাবি, কোনো পরিকল্পিত গণহত্যা নয়, বরং সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে তারা সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছিল।

দীর্ঘদিন ধরে চলমান এই পরিস্থিতির প্রেক্ষাপটে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ২০১৭ সালের অভিযানে গণহত্যার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে মিয়ানমারের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের জবাবদিহির বিষয়টি বর্তমানে জোরালো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ২০১৭ সালের অভিযানে গণহত্যার অভিযোগের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও সামরিক কর্মকর্তাদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোহিঙ্গা নিধনে দায়ীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে। ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে জোরপূর্বক বাস্তুচ্যুত করা ও নিপীড়নের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন। তবে আইসিসি এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। তাঁদের মধ্যে মিন অং হ্লাইংও রয়েছেন।

অন্যদিকে, আর্জেন্টিনার একটি আদালতও এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেশটির আদালত মিয়ানমারের সামরিক ও বেসামরিক নেতৃত্বের ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যার মধ্যে মিন অং হ্লাইংয়ের নামও রয়েছে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে অভিযান শুরু করলে প্রাণ বাঁচাতে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে।

আইনি কাঠামোর সীমাবদ্ধতা হিসেবে আদালত জানিয়েছে, আইসিজের রায় বিভিন্ন রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক হলেও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর বা শাস্তি দেওয়ার নিজস্ব ক্ষমতা তাদের নেই। অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির মাধ্যমে ব্যক্তির বিরুদ্ধে অপরাধের বিচার পরিচালনা করা সম্ভব।

এই বিভাগের আরো খবর